করোনা শনাক্তের নিজস্ব প্রযুক্তি উন্মোচন করলো ইরান

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২০, ১৫:৩৯আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৬:২৩
image

করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন করেছে ইরান। সে দেশের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সিটি স্ক্যানের সাহায্যে এ প্রক্রিয়ায় নির্ণয় করা যাবে করোনার সংক্রমণ।

করোনা শনাক্তের নিজস্ব প্রযুক্তি উন্মোচন করলো ইরান

পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরানে ভয়াবহভাবে হানা দিয়েছে করোনাভাইরাস। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ড ওমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৭৪৩। এরমধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৫২ জনের।

এমন পরিস্থিতিতে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সৌরেনা সাত্তারির উপস্থিতিতে ভাইরাস শনাক্তের প্রযুক্তির উন্মোচন করা হয়। বিজ্ঞানভিত্তিক ইরানি কয়েকটি সংস্থার বিশেষজ্ঞরা এটি তৈরি করেছেন।

ইরানের এ উদ্ভাবন প্রসঙ্গে সাত্তারি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভিত্তি করে করোনা সংক্রমণ ধরার এ নতুন প্রযুক্তি বের করেছে ইরানের কয়েকটি কোম্পানি। আর এর মধ্য দিয়ে করোনা সংক্রমণ সঠিকভাবে নির্ণয়ের নতুন পথ খুলে গেছে বলে দাবি করেন তিনি। জানান, নতুন এ পদ্ধতিতে করোনা সংক্রমণ বের করতে সিটি স্ক্যানের সহায়তা নিতে হয়।

প্রেস টিভি জানিয়েছে, ইরানজুড়ে বহু হাসপাতালে নতুন এ পদ্ধতি বসানো হবে।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের