সিঙ্গাপুরে ২০ হাজার অভিবাসী শ্রমিক কোয়ারেন্টিনে

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০২০, ১৪:২০আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৫:০১
image
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় দুই ডরমিটরিতে বসবাসকারী ২০ হাজার অভিবাসী শ্রমিককে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে সিঙ্গাপুর। তাদেরকে ১৪ দিনের জন্য নিজ নিজ ডরমিটরিতে অবস্থান করতে বলা হয়েছে। অভিবাসী শ্রমিকদের দুইটি ডরমিটরিতে আক্রান্ত শনাক্ত হওয়ার পর এ নির্দেশ দেওয়া হয়। কোয়ারেন্টিনে রাখা কর্মীদেরকে বেতন ও তিন বেলা খাবার দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের কারও কারও অভিযোগ, ডরমিটরিতে গাদাগাদি অবস্থায় থাকতে হয় এবং তা অপরিচ্ছন্ন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
 
অভিবাসী শ্রমিক (ফাইল ফটো) ২০১৯ সালের জুন পর্যন্ত করা এক পরিসংখ্যান অনুযায়ী,সিঙ্গাপুরে প্রায় ৫৭ লাখ মানুষের বসবাস। এর মধ্যে ১৪ লাখই বিদেশি শ্রমিক। তাদের মধ্যে আবার ২ লাখ ৮৪ হাজারই নির্মাণ কাজে যুক্ত। নিয়োগকারীরা চাহিদা অনুযায়ী বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ডসহ ১২টি দেশ থেকে শ্রমিক নিয়োগ দিতে পারেন।
 
করোনা ভাইরাস মোকাবিলায় শুরু থেকে ব্যবস্থা নেওয়ার কারণে সিঙ্গাপুর প্রশংসিত হলেও স্থানীয়ভাবে সংক্রমণের হার বাড়ছে। এ পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ১৩০০ এর বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬ জনের। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে এক মাসের জন্য সার্কিট ব্রেকার নীতিতে (অন্য দেশের লকডাউনের মতো) যাচ্ছে দেশটি। সংক্রমণ ঠেকাতে আইসোলেশনে রাখা হয়েছে পুঙ্গলের এস১১ ডরমিটরি ও ওয়েস্টলাইট তোহ গুয়ান ডরমিটরিকে। এগুলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে সিঙ্গাপুরে যাওয়া নির্মাণ শ্রমিকদের বসবাসস্থল হিসেবে পরিচিত।
 
দুই ডরমিটরির একটিতে ১৩ হাজার শ্রমিকের বসবাস। সেখানে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৩ জন। আরেকটি ডরমিটরিতে বসবাস করে ৬ হাজার ৮০০ কর্মী। সেখানে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৮ জন।
শ্রমিকদেরকে তাদের আবাসন ব্লক থেকে বের হতে নিষেধ করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে, যেসব মানুষ তাদের রুমে অথবা ফ্লোরে থাকেন না, তাদের সঙ্গে না মিশতে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক রুমে কতজন অবস্থান করবেন তা নির্ভর করে ডরমিটরি ভেদে। ২০১৫ সালে একটি নতুন কমপ্লেক্স পরিদর্শন করে বিবিসি। তাতে দেখা যায় গড়ে প্রতি রুমে অবস্থান করেন ১২ জন শ্রমিক।
 
কর্তৃপক্ষ জানিয়েছে, কোয়ারেন্টিনে থাকা শ্রমিকরা তাদের বেতন পাবেন। তাদেরকে তিনবেলা খাবার দেওয়া হবে। পাবেন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও থার্মোমিটার। থার্মোমিটার ব্যবহার করে প্রতিদিন দু’বার তাপমাত্রা রেকর্ড করতে হবে। কিন্তু পাঙ্গল ডরমিটরির ৬ জন শ্রমিক স্ট্রেইটস টাইমস-এর কাছে অভিযোগ করেছেন, তাদের যেখানে রাখা হয়েছে, তা তেলাপোকায় পূর্ণ। টয়লেটগুলো উপচে পড়ছে। খাবারের জন্য লম্বা লাইন দিতে হয়।
সিঙ্গাপুরে বিদেশী শ্রমিকদের ডরমিটরিগুলো বেসরকারিভাবে পরিচালিত হয়। যদি তাদের অধীনে কমপক্ষে ১০০০ শ্রমিক থাকে তবে পরিচালনাকারীদের অবশ্যই লাইসেন্স থাকতে হয়।
/এফইউ/বিএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের