স্পেনে আবার বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যা

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২০, ২১:০০আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০০:০৯

টানা চারদিন ধরে কমতে থাকার পর স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়লেও শিগগিরই দেশজুড়ে চলা লকডাউন প্রত্যাহার করে নেওয়ার আশা এখনও রয়েছে। স্পেনে আবার বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যা

করোনাভাইরাসের মহামারিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে স্পেনে। তবে গত সোমবার পর্যন্ত টানা চারদিন ধরে সেখানে মৃতের সংখ্যা কমতে থাকে। সোমবার ৬৩৭ জনের মৃত্যু হয়।

তবে মঙ্গলবার আবারও মৃতের সংখ্যা বাড়তে শুরু করায় দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ৭৯৮ জনের পৌঁছেছে। তবে এক সপ্তাহ আগের তুলনায় দৈনিক আক্রান্তের হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে এই দাঁড়িয়েছে ৫.৭ শতাংশে।

স্পেনের হেলথ ইমারজেন্সি বিভাগের ডেপুটি চিফ জোসে সিয়েরা বলেছেন, ‘সামান্য দোদুল্যমানতা স্বাভাবিক… বিষয় হলো প্রবণতা এবং সামগ্রিক পরিসংখ্যান খেয়াল করা।’

এদিকে করোনাভাইরাসের বিস্তাররোধে স্পেনজুড়ে চলতে থাকা লকডাউন শিথিলের পরিকল্পনা শুরু করেছেন দেশটির কর্মকর্তারা। জার্মানির ভোকসওয়াগন কোম্পানির স্প্যানিশ ইউনিট জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হতে পারে তাদের কোম্পানি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম