থমকে গেছে ইউরোপীয় ইউনিয়নের করোনা মোকাবিলার আলোচনা

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২০, ১৮:৫৫আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৯:০১

করোনাভাইরাস মহামারিতে মারাত্মকভাবে আক্রান্ত ইউরোপের দক্ষিণাঞ্চলের দেশগুলোকে সহায়তা দেওয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক আলোচনা ১৬ ঘণ্টার মাথায় স্থগিত হয়ে গেছে। ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংক জানিয়েছে এই সংকট মোকাবিলায় জোটটির এক লাখ ৫০ হাজার কোটি ইউরোর প্রয়োজন পড়বে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জোটটির অর্থমন্ত্রীরা একটি চুক্তির কাছে পৌঁছে গেলেও তহবিলটি কিভাবে ব্যবহার হবে তা নিয়ে ইতালি ও নেদারল্যান্ডসের বিরোধের জেরে আলোচনা স্থগিত হয়ে যায়। থমকে গেছে ইউরোপীয় ইউনিয়নের করোনা মোকাবিলার আলোচনা  

করোনাভাইরাসের মহামারিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইউরোপ। এই মহামারি নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ইইউ জোট। জোটের দক্ষিণাঞ্চলীয় দেশ ইতালি ও স্পেনের অভিযোগ জার্মানি ও নেদারল্যান্ডসের নেতৃত্বে উত্তরাঞ্চলীয় দেশগুলো মহামারি মোকাবিলায় যথেষ্ট কিছু করছে না।

ইতালি, স্পেন, ফ্রান্স ও কয়েকটি ইউরোপীয় দেশ চায় সংকট মোকাবিলায় বেতন পরিশোধে ইইউ দেশগুলো একটি ঋণ তহবিল গঠন করুক। ওই তহবিল থেকেই সব দেশই কর্মচারিদের বেতন পরিশোধে ব্যবহার করবে।

টেলি কনফারেনে্সর মাধ্যমে মঙ্গলবার থেকে এনিয়ে আলোচনা শুরু করে ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীরা। ১৬ ঘণ্টা ধরে আলোচনা চললেও ইতালি নিজেদের দাবি থেকে সরে আসতে অস্বীকৃতি জানায়। ইতালির প্রস্তাবের বিরোধিতা করে নেদারল্যান্ডস। তারা চায় সদস্য দেশগুলো ঋণ পরিশোধের পর্যায় নির্ধারণ করে নিক।

বৈঠকে সভাপতিত্ব করা পর্তুগিজের অর্থমন্ত্রী মারিও সেন্তেনো জানান বৃহস্পতিবার পর্যন্ত আলোচনা স্থগিত রাখা হয়েছে। তবে মহামারি মোকাবিলার পথ খোঁজার চেষ্টা এখনও চলছে বলেও জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম