বিনামূল্যে করোনা পরীক্ষার নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২০, ২৩:৫০আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১২:০১

করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বিনামূল্যে করা নিশ্চিতের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। কেন্দ্র ও রাজ্য সরকারের পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র এবং বেসরকারি ল্যাবগুলোতে এনির্দেশনা মানা হচ্ছে কিনা তাও তদারকি করতে বলা হয়েছে। বুধবার জনস্বার্থ সম্পর্কিত এক আবেদনের শেষে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যম এনডিটিভি। বিনামূল্যে করোনা পরীক্ষার নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

বর্তমানে ভারতের সরকারি হাসপাতালগুলোতে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। আর বেসরকারি ল্যাবগুলো এই পরীক্ষার জন্য চার হাজার পাঁচশো রুপির বেশি আদায় করতে পারবে না বলে সরকারি নির্দেশনা দেওয়া রয়েছে। এমন অবস্থায় সব পরীক্ষাগারে বিনামূল্যে করোনা পরীক্ষার জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থে আবেদন করা হয়।

বুধবার ভিডিও কনফারেন্সে পরিচালিত শুনানি শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভুষণ ও এস রবিন্দ্র ভাট, এই পরীক্ষার জন্য বেসরকারি ল্যাবগুলোকে সরকার মূল্য পরিশোধ করবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত দেওয়া হবে। আদেশে বলা হয়, জাতীয় এই বিপর্যয়ের সময় সর্বোচ্চ সাড়ে চার রুপি পরিশোধ করতে না পারায় কোনও রোগী যেন করোনা পরীক্ষা করতে ব্যর্থ না হন সেকারণেই এই সিদ্ধান্ত দেওয়া হচ্ছে।

করোনা মহামারি ঠেকানোর নির্দেশনায় বেশি সংখ্যক মানুষের পরীক্ষার ওপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা পরীক্ষায় গতি আনতে গত মাসে বেসরকারি ল্যাবগুলোকে এই অনুমতি দেয় ভারত।

তবে এখন পর্যন্ত করোনা পরীক্ষার হার বাড়াতে পারেনি ১৩০ কোটি জনসংখ্যার দেশটি। প্রতিদিন ১০ থেকে ১১ হাজার সন্দেহভাজন রোগীর পরীক্ষা করে এ পর্যন্ত মাত্র এক লাখ ২০ হাজার পরীক্ষা সম্পন্ন করতে পেরেছে দেশটি। ভারতের চেয়ে কম জনসংখ্যার দেশ জার্মানি ও যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৫০ হাজার থেকে এক লাখ সন্দেহভাজন রোগীর করোনা পরীক্ষা করা হচ্ছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে পাঁচ হাজার দুইশো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছে অন্তত ১৪৯ জন

/জেজে/বিএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী