করোনা প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের নির্দেশ কিমের

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২০, ১৭:২০আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৭:২০
image

করোনা প্রতিরোধে আরও কঠোর ও সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। রবিবার সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, সর্বোচ্চ নেতা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন।

কিম জং উন

তবে উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত কেউ সংক্রমিত হয়েছে কিনা সে সম্পর্কে কিছুই জানায়নি দেশটি। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্যদের সঙ্গে সভায় কিম বলেন, মহামারির কোনো নির্দিষ্ট দেশ বা সীমানা নেই। তাই উত্তর কোরিয়ার উচিত শিগগিরই এই ব্যাপারে আরও বড় পরিসরে ব্যবস্থা নেয়া।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে সেখানকার করোনা পরিস্থিতি সম্পর্কে জানা না গেলেও বিশেষজ্ঞরা বলেছেন, তারা বিশেষত দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে ভাইরাসের ঝুঁকিতে রয়েছে এবং পিয়ংইয়ং বিষয়টি গোপন করছে।

দেশটির কর্মকর্তারা এর আগে জোর দিয়ে বলেছিলেন, উত্তর কোরিয়া করোনাভাইরাস থেকে সম্পূর্ণ মুক্ত রয়েছে। এখন কেসিএনএ বলছে, উত্তর কোরিয়া দেশব্যাপী সুরক্ষামূলক ব্যবস্থাপনায় কঠোর মহামারিরোধী পরিস্থিতি বজায় রেখেছে।

কেসিএনএ জানিয়েছে, শনিবার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিকাল ব্যুরোর এক বৈঠকে কর্মকর্তারা ভাইরাসের অনুপ্রবেশে কঠোর ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন। এতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী মহামারী রোগ মোকাবিলার জন্য আমাদের জনগণের জীবন ও সুরক্ষার জন্য আরও নিখুঁতভাবে জাতীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে একটি যৌথ প্রস্তাব গৃহীত হয়েছে।’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের