চীন স্বল্পপাল্লার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, দাবি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২০, ১৫:৩২ আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৫:৩৫

চীন গোপনে স্বল্প পাল্লার পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকতে পারে বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের লুপ নুর পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের পরিপার্শ্বগত পরিবর্তন বিশ্লেষণ করে এই দাবি করা হয়েছে। তবে বেইজিং পারমাণবিক পরীক্ষার কথা অস্বীকার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, ইতোমধ্যেই শিথিল হয়ে পড়া ওয়াশিংটন-বেইজিং সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এই দাবি। চীন স্বল্পপাল্লার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, দাবি যুক্তরাষ্ট্রের
১৯৯৬ সালে যুক্তরাষ্ট্র ও চীন কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি (সিটিবিটি) স্বাক্ষর করে। তবে কোনও দেশই তা অনুমোদন করেনি। সে কারণে বাস্তবায়ন করা যায়নি এই চুক্তি। তবে চীন চুক্তির শর্ত মেনে চলছে আর যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখা পর্যবেক্ষণ করছে। চুক্তিটি কার্যকর হলে সন্দেহজনক স্থাপনা পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে।
গত বছর মে মাসে রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা। তবে সেই অভিযোগ প্রমাণ করা যায়নি। মার্কিন আমলারাও ট্রাম্প প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে সিটিবিটি বাতিল করার আহ্বান জানাচ্ছেন। তাতে করে যুক্তরাষ্ট্র নিজেদের পারমাণবিক পরীক্ষা চালাতে পারবে।
রিপাবলিকান সিনেটর টম কটোন টুইটারে লিখেছেন, বেইজিং তাদের পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন করছে আর যুক্তরাষ্ট্র একপাক্ষিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির দিয়ে হাত আটকে রেখেছে। চীন প্রমাণ করেছে তারা আমাদের সঙ্গে সততার সঙ্গে কাজ করতে পারবে না।’
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীন পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র মিথ্যা অভিযোগ করছে বলে দাবি করেন তিনি। বলেন, চীন সব সময়ই দায়িত্বশীল আচরণ করেছে, আন্তর্জাতিক নিয়ম কানুন সততার সঙ্গে মেনে চলেছে। চীনকে নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা ভিত্তিহীন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মায়ামি বিমানবন্দরে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেলো দুই উড়োজাহাজ
নিরপেক্ষ থাকার ইঙ্গিত ট্রাম্পের
ইয়েমেন সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ইরান-চীন বৈঠক
সর্বশেষ খবর
তুরস্ক যাচ্ছেন ড. খলিলুর রহমান
তুরস্ক যাচ্ছেন ড. খলিলুর রহমান
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক
টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর আটক দুজনের পরিচয় মিলেছে
টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর আটক দুজনের পরিচয় মিলেছে
‘আক্রমণ করলে পুলিশ কি রসগোল্লা ছুড়বে?’
‘আক্রমণ করলে পুলিশ কি রসগোল্লা ছুড়বে?’
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত