মায়ামি বিমানবন্দরে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেলো দুই উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ২০:৪৭ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২০:৪৭

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য আমেরিকান এয়ারলাইন্সের ও লুফথানসার দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ এড়ানো গেছে। গত সপ্তাহে ট্যাক্সিওয়েতে থাকা অবস্থায় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান লুফথানসার রানওয়েতে ঢুকে পড়লে এ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।

অ্যারোটেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গত ৫ নভেম্বর মায়ামি বিমানবন্দর ছেড়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে যাত্রা করার কথা ছিল লুফথানসার বোয়িং ৭৪৭-৮ বিমানটির (ফ্লাইট এলএইচ৪৬৩)। কিন্তু অনুমতি পাওয়া সীমা পেরিয়ে হঠাৎ করেই ট্যাক্সিওয়েতে ঢুকে পড়ে সবেমাত্র ফিলাডেলফিয়া থেকে অবতরণ করা আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৮৮-৮ ড্রিমলাইনার (ফ্লাইট এএ১১৫৫)। বিমান চলাচলের নিয়ম ভঙ্গ করে নির্ধারিত সীমার ভেতরে অবস্থান করতে ব্যর্থ হয় আমেরিকান এয়ারলাইন্সের ক্রুরা।

অনলাইনে প্রকাশ হওয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) এবং পাইলটদের যোগাযোগের অডিও রেকর্ডে ওই সময়ের চরম মানসিক চাপ ও উত্তেজনাকর পরিস্থিতি স্পষ্ট ধরা পড়েছে। লুফথানসা ক্রুদের দ্রুত সিদ্ধান্তের কারণে মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। এটিসিকে লুফথানসার পাইলটদের বলতে শোনা যায়, ট্যাক্সিওয়ের সর্বোচ্চ গতিতে থাকা অবস্থাতেই আমাদের হঠাৎ পুরো ব্রেক চেপে দাঁড়িয়ে যেতে হয়েছিল।

বিমানটি মারাত্মক দুর্ঘটনাকবলিত হওয়া থেকে সামান্য দূরত্বে ছিল এবং আমেরিকান এয়ারলাইন্স বিমানটি ‘সম্ভাব্য সব ভুল টার্ন নিয়েছিল’ বলেও অভিযোগ তুলে একটি আনুষ্ঠানিক রিপোর্ট দাখিলের কথা ভাবছেন লুফথানসার ক্রুরা।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, লুফথানসার এলএইচ৪৬৩ ফ্লাইটটির বিকেল ৪টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৫ নভেম্বর সেটি বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে ট্যাক্সিওয়েতে দীর্ঘ সময় আটকে থাকে। অবশেষে নির্ধারিত সময়ের ৫৩ মিনিট পর বিকেল ৫টা ৩৩ মিনিটে সেটি ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে উড্ডয়ন করে।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
২০ কর্মীকে লক্ষাধিক রুপি বোনাস, ভাইরাল সুরাটের ব্যবসায়ী
নিরপেক্ষ থাকার ইঙ্গিত ট্রাম্পের
‘বিয়ের পর স্ত্রীর উচ্চশিক্ষা বা চাকরি স্বামীর কোনও অনুগ্রহ নয়’
সর্বশেষ খবর
সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
২০ কর্মীকে লক্ষাধিক রুপি বোনাস, ভাইরাল সুরাটের ব্যবসায়ী
২০ কর্মীকে লক্ষাধিক রুপি বোনাস, ভাইরাল সুরাটের ব্যবসায়ী
সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংসদে আলোচনা চায় জামায়াত
সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংসদে আলোচনা চায় জামায়াত
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত