সৌদি আরবে বন্ধ হচ্ছে বেত্রাঘাতের সাজা

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০২০, ০৪:৩৪আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০৪:৩৮
image

সাজা হিসেবে ‘বেত্রাঘাত’ বিলোপ করছে সৌদি আরব। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ সংক্রান্ত আইনি নথিগুলো সংবাদমাধ্যমের হাতে এসেছে। সে দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই সাজা বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবে বন্ধ হচ্ছে বেত্রাঘাতের সাজা

২০১৭ সালে সৌদি আরবের যুবরাজ হিসেবে মোহাম্মদ বিন সালমান নিয়োগ পাওয়ার পর থেকে তিনি দেশটিতে বড় ধরনের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার কার্যক্রমে হাত দিয়েছেন। নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি মাঠে পুরুষের সঙ্গে বসে খেলা দেখা, সিনেমা দেখার ওপর নিষেধাজ্ঞা বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া, চাকরিতে যোগদান, এমনকি অস্ত্রোপচার করার জন্যও আগে নারীদের পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হতো। সেই বিধিও রদ করা হয়েছে। পদক্ষেপ নেওয়া হয়েছে বাল্যবিবাহ ঠেকানোরও। তা সত্ত্বেও সেখানকার মানবাধিকার পরিস্থিতির তেমন কোনও উন্নতি হয়নি।

এমন প্রেক্ষাপটে সৌদি আরবের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেওয়া সংস্কার উদ্যোগকে সম্প্রসারিত করতেই বেত্রাঘাত বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, বেত্রাঘাতের সাজার বদলে জরিমানা ও কারাদণ্ডের বিধান জারি করা হবে।

/বিএ/
সম্পর্কিত
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র
ইরানে আবারও হিজাব বিতর্ক: সরকারের কঠোর অবস্থানের মুখেও অনড় নারীরা
সর্বশেষ খবর
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি