রমজানে মুসলিমদের বেশি করে ইবাদত করতে বললেন মোদি

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২০, ০৫:২১আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৫:২৫
image

ঈদ আসার আগেই যেন বিশ্ব করোনাভাইরাসের কবল থেকে মুক্ত হয়, সেজন্য রমজান মাসে মুসলিমদের বেশিকরে ইবাদত করার আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (২৬ এপ্রিল) সকালে তার মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ ভাষণে এ আর্জি জানান মোদি। হিন্দুস্থান টাইমস-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রমজানে মুসলিমদের বেশি করে ইবাদত করতে বললেন মোদি

প্রতি মাসের শেষ রবিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মতো করে বেতারে ‘মন কি বাত’ অনুষ্ঠান করেন মোদি। অনুষ্ঠানের ৬৪ তম পর্বে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কথা বলেন তিনি। ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারি ভারতসহ বিশ্বজুড়ে উৎসব উদযাপনের পথ বদলে দিয়েছে। গতবার রমজান পালনের সময় কেউ চিন্তা করেনি এবারকার রমজানের সময় এমন বড় একটা সংকটের মুখে পড়তে হবে।

অনুষ্ঠানে মোদি বলেন, ‘এখন সারা বিশ্ব এই সংকটের মুখোমুখি; যা এই রমজানকে ধৈর্য-শান্তি-সংবেদনশীলতা আর সেবার প্রতীকে পরিণত করার সুযোগ করে দিয়েছে। এখন আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত যেন ঈদ আসার আগেই গোটা পৃথিবী করোনামুক্ত হয় আর আমরা অতীতের মতো করে একে উদযাপন করতে পারি।’

মোদি এমন সময় এই বার্তা দিলেন, যখন ভারতে মসজিদে নামাজসহ সব ধরনের ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া করোনাভাইরাসের মহামারির মধ্যে ভারতে মুসলিমরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে কয়েকটি সংবাদমাধ্যমে খবরও প্রকাশ করা হয়েছে। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী