সিনাই উপত্যকায় বিস্ফোরণে ১০ সেনা হতাহতের দাবি মিসরের

বিদেশ ডেস্ক
০১ মে ২০২০, ১৬:৩১আপডেট : ০১ মে ২০২০, ১৬:৩৪

মিসরের সেনাবাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলীয় সিনাই উপত্যকায় সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে চালানো বিস্ফোরণে দশ সেনা সদস্য হতাহত হয়েছে। দেশটির সেনা মুখপাত্র তামের আল রিফাই জানিয়েছেন, বৃহস্পতিবার এই বিস্ফোরণে হতাহতদের মধ্যে বাইর আল আবেদ শহরের এক কর্মকর্তা রয়েছেন। তবে ওই ঘটনায় কতজন নিহত ও কত জন আহত হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সিনাই উপত্যকায় বিস্ফোরণে ১০ সেনা হতাহতের দাবি মিসরের

নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে সেনা-একনায়ক আবদেল ফাতাহ আল-সিসির ক্ষমতা নেওয়ার পর থেকেই মিসরে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সিনাই উপত্যকাকে কেন্দ্র করে বিস্তৃত হয়েছে সন্ত্রাসবাদী কার্যক্রম। ২০১৪ সালে উপত্যকায় এক আত্মঘাতী হামলায় ৩৩ সৈন্য নিহত হওয়ার পর সেখানে জরুরি অবস্থা জারি করেন সিসি। জোরালো করেন জঙ্গিবিরোধী অভিযান। ওই জরুরি অবস্থার মধ্যেই ২০১৭ নভেম্বরে উত্তর সিনাইয়ের একটি মসজিদে বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে তিনশো জন নিহত হয়।

সিনাই উপত্যকা থেকে আইএস ও এর সংশ্লিষ্ট গোষ্ঠী দমনে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অভিযান শুরু করে মিসরের সেনাবাহিনী। এসব অভিযানে হাজারো সন্দেহভাজন জঙ্গি ও সেনা সদস্য নিহত হয়েছে।

গত ১৪ এপ্রিল সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময়ে মিসরের এক পুলিশ সদস্য ও সাত সন্দেহভাজন নিহত হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, ইস্টার সানডে লক্ষ্য করে হামলা চালানো হবে এমন তথ্য পেয়েই ওই অভিযান চালানো হয়। ওই ঘটনায় আরও তিন পুলিশ সদস্য আহত হয় বলেও জানানো হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের