অবশেষে বিপর্যস্ত ইতালিতে আশার আলো

বিদেশ ডেস্ক
০২ মে ২০২০, ০৬:২৭আপডেট : ০২ মে ২০২০, ০৬:৩২
image

করোনাভাইরাসে মৃত্যুপুরীতে রূপ নেওয়া ইতালিতে আশার আলো দেখতে শুরু করেছে মানুষ। সেখানে দুর্বল হতে শুরু করেছে করোনার প্রভাব। কমছে মৃত আর আক্রান্তের সংখ্যা। প্রতিদিন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছে রেকর্ড সংখ্যক রোগী। আগামী ৪ই মে থেকে শিথিল হবে লকডাউন। স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করবে দেশ।

অবশেষে বিপর্যস্ত ইতালিতে আশার আলো

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ইতালিতে গত ২১ ফেব্রুয়ারি করোনার প্রকোপ বাড়তে শুরু করার পর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৪২৮ জনে। মৃত্যু হয়েছে ২৮,২৩৬ মানুষের।

গত ২৪ ঘন্টায় দেশটিতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই হাজার ৩৪৯ জন করোনা রোগী। এ নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরলেন ৭৮ হাজার ২৪৯ জন। দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, মহামারী করোনায় গত একদিনে  মৃতের সংখ্যা ২৬৯ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের চেয়ে কিছুটা কম। এই সময়ে নতুন সংক্রমণের সংখ্যা ১ হাজার ৯৬৫ জন।

আগামী ৪ মে থেকে ইতালিকে শিথিল হতে যাচ্ছে লকডাউন। দেশটির বিভিন্ন অঞ্চলে সীমিত আকারে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকান পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। দেশটির  বিভিন্ন এলাকায় খুলতে শুরু করেছে দোকানপাট ও রেস্টুরেন্ট।  খুলছে বই, স্টেশনারি, বাচ্চাদের জামা কাপড়ের দোকানও। এছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

/বিএ/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
সর্বশেষ খবর
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন