আরও দুই রুশ মন্ত্রী করোনায় আক্রান্ত

বিদেশ ডেস্ক
০২ মে ২০২০, ১৮:৫০আপডেট : ০২ মে ২০২০, ২২:২৯
image

 রাশিয়ার প্রধানমন্ত্রীর পর এবার দেশটির আরও দুই মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির নির্মাণমন্ত্রী ও উপমন্ত্রীকে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও দুই রুশ মন্ত্রী করোনায় আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় চীন সীমান্তের এই দেশটিতে নতুন করে আরও ৯ হাজার ৬২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন; যাদের অধিকাংশই মস্কোর বাসিন্দা। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন। পরে হাসপাতালে ভর্তি হন তিনি।

শনিবার রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নির্মাণবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ ও মন্ত্রণালয়ের উপমন্ত্রী করোনা সংক্রমিত হয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে মস্কোর বাইরের একটি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ পরিচালনা করছেন।

দেশটিতে প্রত্যেকদিন করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাশিয়ায় এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪ এবং মারা গেছেন ১ হাজার ২২২ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ১৩ জন।

সূত্র: ডেইলি মনিটর

/জেজে/বিএ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম