এবারে করোনায় আক্রান্ত ইভাঙ্কার ব্যক্তিগত সহকারী

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২০, ১৮:৫২ আপডেট : ০৯ মে ২০২০, ২০:২৬

করোনাভাইরাসের মহামারিতে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী। তবে ওই কর্মকর্তা গত কয়েক সপ্তাহে ইভাঙ্কার কাছাকাছি যাননি বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যম সিএনএন। এ নিয়ে হোয়াইট হাউসের অন্তত তিন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ইভাঙ্কা ট্রাম্প

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ব্যক্তিগত কর্মীর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস। সেখানকার মেডিক্যাল ইউনিট জানায়, ট্রাম্পের ব্যক্তিগত কর্মীর দায়িত্বে থাকা মার্কিন সেনাবাহিনীর এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপরই প্রতিদিনই ট্রাম্পের করোনাভাইরাস পরীক্ষার সিদ্ধান্ত হয়। একদিনের মাথায় শুক্রবার পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলারের আক্রান্ত হওয়ার খবর জানা যায়। শনিবার ইভাঙ্কার সহকারীরও আক্রান্ত হওয়ার তথ্য জানা গেলো।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত প্রায় দুই মাস ধরে টেলিযোগাযোগের মাধ্যমে কাজ চালাচ্ছেন ইভাঙ্কা ট্রাম্প। তবে সতর্কতার অংশ হিসেবে শুক্রবার ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনারের করোনা পরীক্ষা সম্পন্ন হয়। তবে তাদের ফলাফল নেগেটিভ এসেছে।

/জেজে/এমএমজে/বিএ/
সম্পর্কিত
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সফরে কী পেলো বাংলাদেশ
সর্বশেষ খবর
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী
১৪ দলের ২০২৭ বিশ্বকাপ নিয়ে যা জানা দরকার
১৪ দলের ২০২৭ বিশ্বকাপ নিয়ে যা জানা দরকার
জিম পরিষ্কার করার বিনিময়ে সেখানের শাওয়ার ব্যবহার করতেন মিঠুন
জিম পরিষ্কার করার বিনিময়ে সেখানের শাওয়ার ব্যবহার করতেন মিঠুন
এবার ট্রেন থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর পাথর নিক্ষেপ
এবার ট্রেন থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর পাথর নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী