প্রধান উপদেষ্টাকে মাঝপথে চলে না যাওয়ার অনুরোধ করেছি: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৫, ২১:৪৭আপডেট : ২৫ মে ২০২৫, ২১:৪৭

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দায়িত্ব শেষ হওয়ার আগে মাঝপথে যেন চলে না যান, প্রধান উপদেষ্টাকে সে অনুরোধ করেছি। 

রবিবার (২৫ মে) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাত সোয়া ৯টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, প্রধান উপদেষ্টাকে বলেছি জুলাই গণঅভ্যুত্থান হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। অনেকে পঙ্গু হয়েছেন। আমরা আপনাকে নিয়ে আসছি। মাঝপথে আপনি চলে গেলে হবে না।

তিনি বলেন, যারা কালো টাকা ও পেশি শক্তির মাধ্যমে নির্বাচন প্রশ্নবিদ্ধ করবে তাদের বিরুদ্ধে নীতিমালার প্রস্তাব দিয়েছি। আয়নাঘর যারা বানিয়েছে তাদের বিচার করতে হবে। সবাইকে নিয়ে দেশ গড়তে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুনের একদিন পরও এ সরকার থাকবে না। আাজ আলোচনার মাধ্যমে আশা করি অন্ধকারের যে কালো মেঘ ছিল তা কেটে যাবে।

প্রধান উপদেষ্টা স্পর্শকাতর বিষয়গুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান চরমোনাই পীর।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি