রুয়ান্ডা গণহত্যায় অভিযুক্ত কাবুগা ফ্রান্সে আটক

বিদেশ ডেস্ক
১৬ মে ২০২০, ২১:১৪আপডেট : ১৬ মে ২০২০, ২১:১৪

২৬ বছর পালিয়ে থাকার পর ফ্রান্সে আটক হয়েছে রুয়ান্ডার গণহত্যায় সন্দেহভাজন ফেলিসিয়েন কাবুগা। রুয়ান্ডার ৮৪ বছর বয়সী এই সাবেক ব্যবসায়ীর বিরুদ্ধে আট লাখ মানুষ হত্যায় সশস্ত্র গোষ্ঠীকে অর্থ দেওয়ার অভিযোগ রয়েছে। আফ্রিকার দেশ রুয়ান্ডার মোস্ট ওয়ান্টেড এই ব্যক্তির মাথার মূল্য ৫০ লাখ ডলার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। শনিবার ফ্রান্সের বিচার বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, নিজের পরিচয় লুকিয়ে কাবুগা প্যারিসের একটি আবাসিক ফ্লাটে বসবাস করে আসছিলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। রুয়ান্ডা গণহত্যায় অভিযুক্ত কাবুগা ফ্রান্সে আটক

রুয়ান্ডার দুটি মূল নৃতাত্বিক জনগোষ্ঠী হুতু ও তুতসিস। ঐতিহাসিকভাবে দুটি গোষ্ঠী পরস্পরের প্রতিদ্বন্দ্বি। ১৯৯০ এর দশকে জনগোষ্ঠী দুটি গৃহযুদ্ধে জড়ায়। হুতু ব্যবসায়ী ফেলিসিয়েন কাবুগার বিরুদ্ধে ১৯৯৪ সালে একশো দিনের মধ্যে আট লাখ তুতসিসকে হত্যায় সশস্ত্র গোষ্ঠীকে অর্থ দেওয়ার অভিযোগ রয়েছে। জাতিসংঘের গঠিত একটি আদালত কাবুগাকে ১৯৯৭ সালে সাত ধরনের অভিযোগে অভিযুক্ত করে। তবে তার আগেই সে দেশ ছেড়ে পালিয়ে যায়।

শনিবার ফ্রান্সের বিচার মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, রুয়ান্ডা গণহত্যার অর্থদাতা হিসেবে পরিচিত ফেলিসিয়েন কাবুগা ১৯৯৪ সাল থেকে জার্মানি, বেলজিয়াম, কঙ্গো-কিনশাসা, কেনিয়া কিংবা সুইজারল্যান্ডে পালিয়ে বিচার এড়িয়ে গেছে। ওই বিবৃতিতে জানানো হয় গ্রেফতারের পর এই পলাতক ব্যক্তিতে প্যারিসের আপিল আদালতে তোলা হবে আর পরে তাকে হেগের আন্তর্জাতিক আদালতের কাছে তুলে দেওয়া হবে।

রুয়ান্ডা গণহত্যায় আরও দুই সন্দেহভাজন এখনও পলাতক রয়েছে। তারা হলো অগাস্টিন বিজিমানা ও প্রোতাইস এমপিরিয়ানিয়া।

জাতিসংঘের এক ওয়েবসাইটে বলা হয়েছে, গণহত্যায় ব্যবহৃত বিপুল পরিমাণ তলোয়ার, নিড়ানি এবং অন্যান্য কৃষিযন্ত্রপাতি কেনার জন্য দায়ী ফেলিসিয়েন কাবুগা। এসব যন্ত্রপাতি গণহত্যার অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম