বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ‘চীনের পুতুল’ বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২০, ০৯:১৭আপডেট : ১৯ মে ২০২০, ১৮:১৭

করোনাভাইরাস ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আবারও ‘চীনের পুতুল’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ‘চীনের পুতুল’ বললেন ট্রাম্প করোনাভাইরাস ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আবারও ‘চীনের পুতুল’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন তহবিল স্থগিত করেছেন ট্রাম্প। করোনা মহামারিতে চীনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা খুবই দুঃখজনক। যুক্তরাষ্ট্র তাদের বছরে ৪৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে। চীন দেয় বছরে ৩৮ মিলিয়ন ডলার। অথচ তাদের কার্যক্রম ‘চীনকেন্দ্রিক’। তারা চীনের পুতুল।

করোনাভাইরাস ইস্যুতে এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের সমালোচনা করেছেন ট্রাম্প। গত ৮ মে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্থাটি চীনের পুতুলে পরিণত হয়েছে। চীন যা করছে তা তাদের কাছে সবসময় ঠিক মনে হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি না এটি সচেতনভাবে করা হয়েছে। হয়তো অযোগ্যতার কারণে হয়েছে। ভাইরাসটি হয়তো ছড়িয়ে পড়েছে। তারা জানতো না কীভাবে বিষয়টি নিয়ে কথা বলবে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ৪৫০ মিলিয়নের জায়গায় চীন দেয় বছরে ৩৮ মিলিয়ন ডলার। এরপরও বেইজিং তাদের বলে দেয় কী করতে হবে। এটা হতে পারে না।

মহামারির জন্য ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় চীনের ব্যর্থতার অভিযোগে দেশটিকে শায়েস্তা করার উপায় খুঁজছে ট্রাম্প প্রশাসন। ভাইরাসটির উৎস অনুসন্ধানে মার্কিন বিজ্ঞানীদের দেশটিতে প্রবেশ করতে দেওয়ার জন্যও চাপ দিচ্ছে ওয়াশিংটন। তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে বেইজিং। সূত্র: বিবিসি, আল জাজিরা।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
বর্তমান পরিস্থিতিই যুদ্ধ শেষ করার উপযুক্ত সুযোগ: পেজেশকিয়ান
সর্বশেষ খবর
রাকসু প্রতিনিধিদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
রাকসু প্রতিনিধিদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
বিপ্লবী ওয়ার্কাস পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
বিপ্লবী ওয়ার্কাস পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
চালকের বুদ্ধিতে অল্পের জন্য যেভাবে বেঁচে গেলেন রোগী, পুড়ে গেছে মাইক্রোবাস 
চালকের বুদ্ধিতে অল্পের জন্য যেভাবে বেঁচে গেলেন রোগী, পুড়ে গেছে মাইক্রোবাস 
পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় উচ্ছ্বাস, আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 
পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় উচ্ছ্বাস, আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান