৩ দিনের সাপ্তাহিক ছুটি চালুর আহ্বান জাসিন্ডা’র

বিদেশ ডেস্ক
২০ মে ২০২০, ১৮:৩২ আপডেট : ২১ মে ২০২০, ১০:৩৮
image

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চারদিনের কর্মসপ্তাহ চালুসহ কাজের ক্ষেত্রে শিথিলতা আনতে নিয়োগকারী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি মনে করেন, বেশি ছুটি পেয়ে দেশের জনগণ  অভ্যন্তরীণভাবে পর্যটন শিল্প খাতকে দৃঢ় করতে পারবে এবং তাদের কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাসিন্ডা

করোনা পরিস্থিতির কারণে বিদেশি নাগরিকদের জন্য বন্ধ রয়েছে নিউ জিল্যান্ডের সব সীমান্ত। সেকারণে সেদেশের পর্যটন শিল্পে বড় ধরনের ধস নেমেছে। সোমবার (১৮ মে) নিউ জিল্যান্ডের পর্যটন কেন্দ্র রোটোরুয়া থেকে ফেসবুকে লাইভ করেন জাসিন্ডা। তিনি বলেন, অর্থনীতিকে নতুন করে সচল করতে ও অভ্যন্তরীণভাবে দেশের পর্যটন শিল্পকে জাগিয়ে তুলতে কর্মসপ্তাহ সংক্ষিপ্ত করা থেকে শুরু করে সরকারি ছুটি বাড়ানোসহ বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে জনগণ। অনেক নিউ জিল্যান্ডবাসী বলছেন, কর্মজীবনে আরও বেশি শিথিলতা পেলে তারা আরও বেশি করে দেশের বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পারবেন।

জাসিন্ডা বলেন, ‘আমি শুনেছি, অনেক মানুষই চারদিনের কর্মসপ্তাহ চালু করার পরামর্শ দিয়েছেন। মূলত এটি নিয়োগকারী কর্তৃপক্ষ ও কর্মীদের মধ্যকার ব্যাপার। তবে কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে আমরা যা শিখেছি তাতে বলা যায়, মানুষকে বাড়ি থেকে কাজ করার মতো শিথিলতা দেওয়ার পরও তা উৎপাদনশীল করা সম্ভ হয়েছে। আমি সত্যিকার অর্থে নিয়োগকারীদের উদ্বুদ্ধ করব, তারা যেন এ নিয়ে ভাবে এবং সেরকম কিছু করার প্রচেষ্টা নেয়।  মনে করবেন, এটা আপনাদের কর্মক্ষেত্রের জন্যই কাজ করছে। কারণ এর মধ্য দিয়ে নিশ্চিতভাবে গোটা দেশের পর্যটন শিল্পকে শক্তিশালী করবে।’

পারপেচুয়াল গার্ডিয়ানের প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু বারনেস ২০১৮ সালেই তার প্রতিষ্ঠানের কর্মসপ্তাহ চারদিন করে দিয়েছিলেন। বারনেস দেখেছেন, এর মধ্য দিয়ে তার প্রতিষ্ঠানের কর্মীরা এর মধ্য দিয়ে আগের চেয়ে বেশি আনন্দ নিয়ে কাজ করেন। আগের চেয়ে তা আরও বেশি ফলপ্রসূও হয়েছে।

বারনেস বলেন, ‘অবশ্যই কোভিড-১৯ পরবর্তী সময়ে নিউ জিল্যান্ডে চারদিনের কর্মসপ্তাহ চালু করা যেতে পারে। প্রকৃতপক্ষে অর্থনীতির পুনর্গঠনের জন্য এটি কৌশল হিসেবে কাজ করবে। বিশেষ করে এটি পর্যটন বাজারকে জোরালো করবে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
রাশিয়ার পাশে দাঁড়াতে নারাজ পশ্চিমারা, বাতিল জি২০-এর ‘ফ্যামিলি ফটো’
এআই দিয়ে মাইক্রোড্রামা তৈরির পরিকল্পনা, উদ্বিগ্ন অভিনেতা-কলাকুশলীরা
অস্ট্রেলিয়ার ভিসায় ভারতীয়দের জন্য নতুন বায়োমেট্রিক নিয়ম
সর্বশেষ খবর
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
আসামের ধানক্ষেতে যুবদলের ব্যানারসহ বেলুন, রহস্য উন্মোচনে পুলিশ
আসামের ধানক্ষেতে যুবদলের ব্যানারসহ বেলুন, রহস্য উন্মোচনে পুলিশ
গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের পর পুলিশ বক্সে আগুন
গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের পর পুলিশ বক্সে আগুন
মিরপুরের অবরোধে রাজধানীজুড়ে যানজট, ভোগান্তি চরমে
মিরপুরের অবরোধে রাজধানীজুড়ে যানজট, ভোগান্তি চরমে
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি