নামাজের জন্য খুলে দেওয়া হলো গির্জা

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২০, ১৯:০১আপডেট : ২৩ মে ২০২০, ২২:৩৫
image

করোনাভাইরাসের কারণে জার্মানিতে সামাজিক দূরত্ব মেনেই নামাজ আদায় করতে হচ্ছে। এমন অবস্থায় বার্লিনের মসজিদে পর্যাপ্ত জায়গা না হওয়ায় জুমার নামাজের জন্য খুলে দেওয়া হয় একটি গির্জা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নামাজের জন্য খুলে দেওয়া হলো গির্জা

বার্লিনের নিউকলিন জেলার দার আসসালাম মসজিদে রমজান মাসে সাধারণত কয়েকশ’ মানুষ একসাথে জুমার নামাজে অংশ নেন। তবে করোনাভাইরাসের কারণে এখন নামাজ পড়ার সময় পাঁচ ফুট দূরত্ব মানার নির্দেশনা রয়েছে। সেই হিসেবে মসজিদটিতে মাত্র ৫০ জন একসাথে জুমার নামাজ পড়তে পারেন।

এই পরিস্থিতিতে মার্থা লুথান গির্জা কর্তৃপক্ষ মুসল্লিদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা করেছে। দার আসসালাম মসজিদের ইমাম মোহাম্মদ তাহা সাবরি বলেন, ‘এটি একটি দুর্দান্ত বিষয়। এ সংকটের মধ্যে এবং রমজানে এটি সবার মাঝে আনন্দ নিয়ে এসেছে। এই মহামারি আমাদের একটি সামাজিক বন্ধনে আবদ্ধ করেছে। সংকট মানুষকে একত্রিত করে।’

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম