জুলাইয়ে কিছু অফিস খুলে দেওয়ার পরিকল্পনা গুগলের

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২০, ১০:২৭আপডেট : ২৭ মে ২০২০, ১০:৩০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে অফিস বন্ধ করে দিয়ে কর্মীদের ঘরে বসে কাজ করার সুযোগ করে দিয়েছিল গুগলের মতো বহু প্রতিষ্ঠান। টুইটার জানিয়েছে, তাদের কর্মীরা চাইলে আজীবন বাসা থেকে কাজ করতে পারবে। তবে মঙ্গলবার গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, আগামী ৬ জুলাই বিভিন্ন শহরে অবস্থিত বিভিন্ন দফতর খুলে দেওয়ার পরিকল্পনা করছে তার প্রতিষ্ঠান।

জুলাইয়ে কিছু অফিস খুলে দেওয়ার পরিকল্পনা গুগলের প্রাথমিকভাবে এসব দফতরের প্রায় ১০ শতাংশ জনবলকে অফিসে যুক্ত করা হবে। আগামী সেপ্টেম্বর নাগাদ এটি ৩০ শতাংশে নিয়ে আসার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

এক ব্লগ পোস্টে সুন্দর পিচাই লিখেছেন, খুলে দেওয়া অফিসগুলোতে সামাজিক দূরত্ব ও স্যানিটাইজেশন সংক্রান্ত নির্দেশনা নিশ্চিতকল্পে কঠোর সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বজুড়েই কোম্পানিগুলো এখন উপায় বের করার চেষ্টা করছে, কীভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ধীরে ধীরে অফিসগুলো পুনরায় চালু করা যায়।

/এমপি/
সম্পর্কিত
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
ইরান যুদ্ধ নিয়ে কোনও অনুশোচনা নেই ট্রাম্পের
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
সর্বশেষ খবর
বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনার
বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনার
দিল্লিতে পুতিন, আজ মোদির সঙ্গে বৈঠক
দিল্লিতে পুতিন, আজ মোদির সঙ্গে বৈঠক
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার