ইরানের পরমাণু কর্মসূচিতে আর কোনও ছাড় নয়: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২০, ১৪:১০আপডেট : ২৮ মে ২০২০, ১৪:১২

ইরানের পরমাণু কর্মসূচিতে আর কোনও ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। বুধবার রাতে টুইটারে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ ঘোষণা দিয়েছেন।

ইরানের পরমাণু কর্মসূচিতে আর কোনও ছাড় নয়: যুক্তরাষ্ট্র নতুন এ ঘোষণার আওতায় ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর জন্য নিষেধাজ্ঞায় থাকা ছাড় প্রত্যাহার করে নিয়েছে ওয়াশিংটন।

মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় থাকায় এতোদিন চীন, রাশিয়া ও ইউরোপের কোম্পানিগুলো নিষেধাজ্ঞার আওতামুক্ত থেকে এসব প্রকল্পে কাজ করতে পারতো।

টুইটারে দেওয়া পোস্টে মাইক পম্পেও জানিয়েছেন, এখন থেকে ৬০ দিন পর এই ঘোষণা কার্যকর হবে।

তিনি বলেন, ইরান পরমাণু কর্মসূচি জোরদার করায় এই ছাড় প্রত্যাহার করা হলো।

টুইটারে দেওয়া আরেক পোস্টে ইরানের দু’জন পরমাণু বিজ্ঞানীর ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানি বিজ্ঞানীদের নাম উল্লেখ করে তিনি বলেন, মাজিদ আগায়ি ও আমজাদ সাযেগার নামের দু’জন ইরানি পরমাণু বিজ্ঞানীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবা-র শাসনামলে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষর করে। ওই সমঝোতার ভিত্তিতে ইরানের ওপর জাতিসংঘসহ পশ্চিমা দেশগুলোর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বিনিময়ে তেহরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ করে।

২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে ওই সমঝোতার বাস্তবায়ন শুরু হয়। ২০১৭ সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই এই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার হুমকি দিতে থাকেন। ২০১৮ সালের ৮ মে ওই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় ওয়াশিংটন। এরপর থেকে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়াতে শুরু করে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম