দ্বিতীয় দফা লকডাউন শিথিল করছে ফ্রান্স

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২০, ২৩:৩০আপডেট : ২৯ মে ২০২০, ১৪:৫১

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ্পে বলেছেন, তার দেশ দ্বিতীয় ধাপের লকডাউন শিথিলের পথে হাঁটছে। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, বৃহত্তর প্যারিস অঞ্চল আর করোনাভাইরাসের হটস্পট জোন বলে বিবেচিত হবে না। ফ্রান্সের বিপদ এখনও কাটেনি জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন লকডাউন শিথিল হলেও জনস্বাস্থ্য খাতের বিভিন্ন নির্দেশনার ওপর নিবিড় নজর রাখবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ্পে

করোনাভাইরাসের মহামারিতে ফ্রান্সের ২৮ হাজার পাঁচশ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দবে বুধবার টানা সপ্তম দিনের মতো মৃতের সংখ্যা একশ’রও কম বেড়েছে। আর এর জেরেই লকডাউন শিথিলের কথা ভাবছে সরকার।

বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ্পে জানান, বৃহত্তর প্যারিস অঞ্চল রেড জোন থেকে এখন অরেঞ্জ জোন বলে বিবেচিত হবে। এর অর্থ হলো অঞ্চলটি ঝুঁকিমুক্ত নয়। ঝুঁকিমুক্ত এলাকাগুলোকে গ্রিন জোন ঘোষণা করছে ফরাসি সরকার। প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যগত দিক থেকে দেখলে ফলাফল বেশ ভালো, তারপরও আমাদের সতর্ক থাকতে হবে।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম