পঙ্গপালের কারণে উড়োজাহাজ চলাচল নিয়ে শঙ্কায় ভারতীয় কর্তৃপক্ষ

বিদেশ ডেস্ক
২৯ মে ২০২০, ২২:৪১আপডেট : ৩০ মে ২০২০, ১১:৩২

উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণের সময় পঙ্গপাল মারাত্মক হুমকি তৈরি করেছে বলে সতর্ক করেছেন ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক। শুক্রবার বিমান সংস্থাগুলোকে পাঠানো এক নির্দেশনায় এই সতর্কতার কথা জানিয়েছেন তিনি। পঙ্গপালের কারণে উড়োজাহাজ চলাচল নিয়ে শঙ্কায় ভারতীয় কর্তৃপক্ষ

করোনাভাইরাসের লকডাউন শেষে সম্প্রতি অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের অনুমতি দিয়েছে ভারত। একই সময়ে গত তিন দশকের মধ্যে পঙ্গপালের সবচেয়ে ভয়াবহ আক্রমণের মুখে পড়েছে ভারত। প্রথমে রাজস্থানে হানা দেয় এই পঙ্গপাল। পরে এগুলো পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা এবং মধ্যপ্রদেশেও ছড়িয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে দিল্লিতেও ছড়িয়ে পড়তে পারে ঝাঁকবদ্ধ পতঙ্গটি।

শুক্রবার ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালকের নির্দেশনায় বলা হয়েছে, পঙ্গপালের ঝাঁকের মধ্য দিয়ে উড়োজাহাজ উড়লে তা সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলতে পারে পতঙ্গটি। আর তা হলে এটি উড়োজাহাজের সেন্সরসহ সব যন্ত্রাংশে আঘাত হানতে পারে। সেক্ষেত্রে ভুল সংকেত পাওয়ার আশঙ্কা রয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, একটি পঙ্গপালের আকার ছোট হলেও পুরো একটি ঝাঁক উড়োজাহাজের সামনের কাঁচে পড়লে তাতে পাইলট সামনে কিছু দেখতে নাও পারেন। এতে উড়োজাহাজ অবতরণ বা উড্ডয়নের ক্ষেত্রে মারাত্মক হুমকি তৈরি করতে পারে। এসব ক্ষেত্রে পঙ্গপাল নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতিরিক্ত সতর্ক থাকার কথা বলা হয়েছে ওই নির্দেশনায়।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের