করোনা মহামারির মধ্যে কঙ্গোতে নতুন করে ইবোলার হানা

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২০, ০১:৩১আপডেট : ০২ জুন ২০২০, ০৮:৩১

করোনাভাইরাস মহামারির মধ্যে আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোয় (ডিআরসি) নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে। সোমবার (১ জুন) দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে নতুন করে ছয় জন আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর মধ্যে চার জনেরই মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আর মাত্র কয়েক সপ্তাহ পরেই  ইবোলা মহামারি শেষ হওয়ার ঘোষণা দেওয়ার আশা করছিল দেশটি। এর মধ্যেই নতুন প্রাদুর্ভাবের কথা জানা গেল। করোনা মহামারির মধ্যে কঙ্গোতে নতুন করে ইবোলার হানা

২০১৮ সালের আগস্টে ডিআরসিতে শুরু হয় ইবোলা মহামারি। দেশটির অন্যতম বড় এই মহামারিতে এখন পর্যন্ত দুই হাজার দুইশ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। টানা কয়েক মাস ধরে নতুন করে কোনও আক্রান্ত শনাক্ত না হওয়ায় গত এপ্রিলে দেশটিতে মহামারি অবসানের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করা হয়। তবে তার আগেই এক ব্যক্তির সংক্রমণ ধরা পড়লে ওই ঘোষণা স্থগিত করা হয়। পরে আর কেউ শনাক্ত না হওয়ায় আগামী ২৫ জুনের পর মহামারি অবসানের ঘোষণা দেওয়ার পরিকল্পনা চলছিল। এর মধ্যে দেশটিতে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে।

বিশ্বজুড়ে মহামারির আকার নেওয়া করোনাভাইরাস ইতোমধ্যে ডিআরসিতেও সংক্রমণ শুরু করেছে। দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ১৯৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭২ জনের। করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দেশটিতে ইবোলার প্রাদুর্ভাবের কথা জানা গেছে।

সোমবার ডিআরসি’র স্বাস্থ্যমন্ত্রী ইতেনি লংগোনদো জানিয়েছেন, উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর মাবানডাকায় ইবোলায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে চার জনের মৃত্যু হয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ওই এলাকায় খুব দ্রুত টিকা ওষুধ পাঠানো হবে।

ডব্লিউএইচও’র আফ্রিকার আঞ্চলিক পরিচালক মাতসিদিসো মোয়েতি বলেন, ‘মাবানডাকায় ইবোলার প্রাদুর্ভাব দেখা দেওয়া চ্যালেঞ্জের, তবে আমরা এটি মোকাবিলায় প্রস্তুত রয়েছি।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের