বর্ণবাদবিরোধী বিক্ষোভে যোগ না দেওয়ার আহ্বান ব্রিটিশ মন্ত্রীর

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২০, ০৪:৩৯আপডেট : ০৬ জুন ২০২০, ০৪:৪২

কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের প্রতিবাদে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। শুধু যুক্তরাষ্ট্রই নয়; বরং দুনিয়ার নানা প্রান্তে নৃশংস এ খুনের প্রতিবাদে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমেছে পৃথিবীর বিবেকবান মানুষেরা। তবে বিদ্যমান করোনা পরিস্থিতিতে বর্ণবাদবিরোধী বিক্ষোভে অংশ না নিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। বর্ণবাদবিরোধী বিক্ষোভে যোগ না দেওয়ার আহ্বান ব্রিটিশ মন্ত্রীর

ম্যাট হ্যানকক বলেন, যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় তিনি নিজেও হতবাক হয়ে গেছেন। কিন্তু করোনাভাইরাসের হুমকি এখনও রয়ে গেছে। তাই বর্ণবাদবিরোধী যে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে; লোকজন যেন তাতে অংশ না নেয়।

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনাদের প্রতি আমার কিছু কথা আছে। জর্জ ফ্লয়েডের মৃত্যু অন্য অনেকের মতো আমাকেও হতবাক করে দিয়েছে।

ম্যাট হ্যানকক বলেন, জনগণের গভীরভাবে মর্মাহত হওয়ার কারণ আমি অনুধাবন করতে পারছি। কিন্তু এখনও আমরা একটি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছি। করোনাভাইরাস এখনও একটি বাস্তব ঝুঁকি। এর ঝুঁকি থেকে নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষা নিশ্চিতে নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আপনার প্রিয়জনদের সুরক্ষার জন্য দয়া করে বিশাল সমাবেশে অংশ নেবেন না।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম