দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী গ্রেফতার

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২০, ১৮:১৭আপডেট : ২১ জুন ২০২০, ০৯:৪৮

প্রায় ছয় কোটি ডলার মূল্যে করোনাভাইরাস মোকাবিলার জরুরি চিকিৎসা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়ো। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি সংবাদমাধ্যম তার গ্রেফতারের খবর দিয়েছে। তবে নিরপেক্ষভাবে হারারে কর্তৃপক্ষের কাছ থেকে এই খবর নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়ো

জিম্বাবুয়েতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর মৃত্যু হয়েছে চার জনের। ভাইরাসটি মোকাবিলায় জরুরি ওষুধ, টেস্ট কিট ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সরবরাহে ড্রাক্স ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে জিম্বাবুয়ে সরকার। ওই কেনাকাটায় দুর্নীতির অভিযোগে গত সপ্তাহে কোম্পানিটির স্থানীয় প্রতিনিধি ডেলিস এনগুওয়ায়াকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের খবর নিশ্চিত করে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জিম্বাবুয়ে সম্প্রচার কমিশন। এরপরই চুক্তিটি বাতিল করে দেন প্রেসিডেন্ট এমারসন মানগাগওয়া। আর ওই একই কেনাকাটার ঘটনায় এবারে গ্রেফতার হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ দিনের শাসক বরার্ট মুগাবেকে সরিয়ে দিয়ে জিম্বাবুয়ের ক্ষমতায় আসেন বর্তমান প্রেসিডেন্ট এমারসন মানগাগওয়া। তবে সম্প্রতি গত এক দশকের মধ্যে সবচেয়ে তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে দেশটি। এমন পরিস্থিতিতে অপর্যাপ্ত সেবা এবং সরকারি দুর্নীতির অভিযোগে দেশটিতে নাগরিক ক্ষোভ বাড়ছে।

/জেজে/এমএমজে/বিএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম