করোনা চিকিৎসায় লবণ পানির ব্যবহার খতিয়ে দেখার সিদ্ধান্ত

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০২০, ২২:০৬ আপডেট : ২৫ জুন ২০২০, ২২:০৬

করোনাভাইরাসের চিকিৎসায় লবণ পানির কার্যকারিতা খতিয়ে দেখতে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন এডিনবার্গের গবেষকেরা। আগের গবেষণায় দেখা গেছে বাড়িতে তৈরি এই মিশ্রণটি সাধারণ ঠাণ্ডার লক্ষণ কমাতে সাহায্য করে। দেখা গেছে যারা লবণ পানি গার্গল করেছে কিংবা এদিয়ে নাক পরিষ্কার করেছে তাদের কাশির পরিমাণ কমেছে, কম লক্ষণ দেখা দিয়েছে আর দ্রুত আরোগ্য লাভ করেছে। এবারে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পরীক্ষা করে দেখতে চান করোনাভাইরাসের চিকিৎসায় এটি আদৌ কাযর্কর হতে পারে কিনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। করোনা চিকিৎসায় লবণ পানির ব্যবহার খতিয়ে দেখার সিদ্ধান্ত

করোনাভাইরাসের এখন পর্যন্ত কোনও স্বীকৃত ওষুধ কিংবা প্রতিষেধক আবিষ্কৃত না হওয়ায় পরীক্ষামূলক বিভিন্ন তৎপরতা চলছে। সম্ভাব্য বেশ কয়েকটি টিকার কার্যকারিতার পরীক্ষা চলছে নানা দেশে। প্রতিষেধক ও স্বীকৃত ওষুধ আবিষ্কারের আগে লক্ষণ দেখে এর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা।

লবণ পানি দিয়ে করোনার চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখতে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কোভিড-১৯ লক্ষণ থাকা প্রাপ্তবয়স্ক এবং এই ভাইরাসে আক্রান্ত নিশ্চিত হওয়া মানুষদের গবেষণায় যুক্ত করছেন। অংশগ্রহণকারীদের দুই সপ্তাহ ধরে ডায়রি রাখতে হবে। এতে তাদের লক্ষণের ওঠানামার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের উশার ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আজিজ শেখ আশা করছেন এই পদ্ধতিতে করোনার চিকিৎসা কার্যকর হবে। তিনি বলেন, ‘এতে কেবল লবণ, পানি এবং প্রক্রিয়া সম্পর্কে সামান্য বোঝাপড়া দরকার পড়ে। যদি কার্যকর প্রমাণ হয় তাহলে এটা সহজ, স্বল্পব্যয়ের এবং ব্যাপকভাবে ব্যবহার উপযোগী চিকিৎসা পদ্ধতি হয়ে উঠবে।’

/জেজে/
সম্পর্কিত
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
বাংলাদেশী মেয়রের কাউন্সিলে আর্থিক সংকট, ১৯ মিলিয়ন পাউন্ড ঘাটতির আশঙ্কা
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
সর্বশেষ খবর
আইন যখন নিজের মনে হয় না 
আইন যখন নিজের মনে হয় না 
সপ্তাহে একদিন যত্নেই শোবার ঘর থাকবে ঝকঝকে
সপ্তাহে একদিন যত্নেই শোবার ঘর থাকবে ঝকঝকে
রায় পাওয়ার পর জমি দখল, এরপরই সংঘর্ষে প্রাণ গেলো হুরমুজের
রায় পাওয়ার পর জমি দখল, এরপরই সংঘর্ষে প্রাণ গেলো হুরমুজের
কওমি শিক্ষার্থীদের সাংবাদিকতা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাস্তবতা
কওমি শিক্ষার্থীদের সাংবাদিকতা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাস্তবতা
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
পিরামিড দেখতে বিদেশ নয়, ছুটে যান নারায়ণগঞ্জে
পিরামিড দেখতে বিদেশ নয়, ছুটে যান নারায়ণগঞ্জে