করোনার বিরুদ্ধে লড়াই, কী বলছেন চিকিৎসকরা

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২০, ১৫:০৯আপডেট : ২৮ জুন ২০২০, ১৫:১৫

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর ছয় মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। এ সময়ের মধ্যে এ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সম্পর্কে নতুন অনেক তথ্য জানতে পেরেছেন চিকিৎসকরা। হাসপাতালগুলোরও নতুন অভিজ্ঞতা হয়েছে। চিকিৎসক ও হাসপাতালগুলোর এমন কিছু অভিজ্ঞতা তুলে ধরেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। করোনার বিরুদ্ধে লড়াই, কী বলছেন চিকিৎসকরা

* রোগীদের রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকে। ব্লাড থিনিং এজেন্টগুলোকে এক্ষেত্রে সহায়তা করতে পারে।

* শ্বাসযন্ত্রের সিস্টেম এবং ফুসফুস ছাড়াও করোনভাইরাস হৃৎপিণ্ড, লিভার, কিডনি ও মস্তিষ্কসহ আরও অনেক অঙ্গে আক্রমণ চালাতে পারে।

* অ্যান্টি-ভাইরাল রেমডেসিভির-ই এখন পর্যন্ত করোনার সবচেয়ে প্রতিশ্রুতিশীল চিকিৎসা বলে প্রতীয়মান হচ্ছে। এছাড়া ডেক্সামেথাসোন এবং অ্যান্টিবডি রয়েছে এমন রোগীদের দান করা প্লাজমা আক্রান্তদের চিকিৎসায় কার্যকর।

* বিশদ পরীক্ষা এবং দ্রুত ফল প্রাপ্তি হাসপাতালের ওপর চাপ কমাতে সহায়তা করে।

* বিশ্বব্যাপী স্বাস্থ্য পেশাদারদের মধ্যে তথ্য ভাগ করে নেওয়া গুরুত্বপূর্ণ।

* চিকিৎসার চেয়ে প্রতিরোধের ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। ভালোভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি মানুষের ওপর নির্ভর করছে।

এখনও যা জানা যায়নি:

* আক্রান্ত কোন রোগীর জন্য ঠিক কোন চিকিৎসা কাজ করবে সেটি এখনও পর্যন্ত যথাযথভাবে জানা যায়নি।

* একজন রোগীর সুস্থ হতে কত সময় লাগবে সেটি এখনও অজ্ঞাত।

* সংক্রমণের দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে সেটিও এখনও জানা যায়নি।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম