চীনা প্রেসিডেন্টের সঙ্গে দোলনায় দুলেছিলেন মোদি: তোপ কংগ্রেসের

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২০, ১৬:১২আপডেট : ২৮ জুন ২০২০, ১৬:৫৮

কাশ্মিরের লাদাখে চীনা বাহিনীর হাতে ২০ ভারতীয় সেনার মৃত্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। এ নিয়ে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মধ্যে বাদানুবাদ চরমে পৌঁছেছে। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দফায় দফায় চীন সফর করেছেন। এমনকি চীনা প্রেসিডেন্টকে নিয়ে এসে দোলনায় দুলেছেন তিনি। চীনা প্রেসিডেন্টের সঙ্গে দোলনায় দুলেছিলেন মোদি: তোপ কংগ্রেসের

উপগ্রহ থেকে পাওয়া ছবিতে ইতোমধ্যে ভারতের দাবি করা ভূখণ্ডে চীনা সামরিক উপস্থিতির প্রমাণ মিলেছে। কংগ্রেসের দাবি, চীন ভারতের কতটা ভূখণ্ড দখল করেছে তা স্পষ্ট করে বলুক মোদি সরকার।

কংগ্রেস বলছে, ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে বেইজিংয়ের কাছে আত্মসমর্পণ করেছেন মোদি। এর উত্তরে কংগ্রেসকেও এক হাত নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি বলেছেন, রাজীব গান্ধী ফাউন্ডেশন চাঁদা নিয়েছে চীনের কাছ থেকে। কংগ্রেসের কী সম্পর্ক চীনের সঙ্গে, দেশবাসী জানতে চায়।

ময়দান ছাড়তে রাজি নয় কংগ্রেসও। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, চীনের সঙ্গে যে সম্পর্কের কথা বিজেপি তুলেছে তা নিয়েই অন্তত ছয়টি প্রশ্ন তোলা যায় তাদের বিরুদ্ধে।

রণদীপ সুরজেওয়ালা বলেন, বিজেপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক কী? বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজে ২০০৭ সালে কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীনে গিয়েছিলেন।

তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ২০০৯ সালের জানুয়ারিতে কেন চীনে গিয়েছিলেন আরএসএস নেতারা? কোনও রাজনৈতিক দল না হওয়া সত্ত্বেও আরএসএস-কে কেন আমন্ত্রণ করেছিল বেইজিং? অরুণাচল প্রদেশ ও তিব্বত নিয়ে তাদের মধ্যে কী আলোচনা হয়েছিল?

কংগ্রেস মুখপাত্র বলেন, ২০১১ সালের ১৯ জানুয়ারি বিজেপি নেতা নীতীন গড়করী কেন চীনের আমন্ত্রণে দেশটিতে গিয়েছিলেন?

তিনি বলেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের কথা বললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাও বলতে হয়। তিনি একাধিকবার চীনে গিয়েছেন। দেশটির প্রেসিডেন্টকে নিয়ে এসে দোলনায় দুলেছেন।

রণদীপ সুরজেওয়ালা বলেন, ২০১৪ সালে বিজেপি বিধায়ক ও এমপিদের একটি প্রতিনিধি দল চীনে পাঠিয়েছিলেন বিজেপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সপ্তাহ ধরে তারা সেখানে ছিলেন। সেখানে চীনের কমিউনিস্ট পার্টি নিয়ে পড়াশোনা করেছিলেন তারা।

তিনি বলেন, রাজীব গান্ধী ফাউন্ডেশন চীনের কাছ থেকে চাঁদা নিয়েছে। বিজেপি বলুক ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে তারা কাদের কাছ থেকে চাঁদা নিয়েছে। সূত্র: জি নিউজ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের