সংকট উত্তরণে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ৫০০ কোটি পাউন্ডের প্যাকেজ ঘোষণা

লন্ডন প্রতিনিধি
৩০ জুন ২০২০, ২১:১৮আপডেট : ৩০ জুন ২০২০, ২১:১৯

করোনাভাইরাস সংকট কাটিয়ে উঠতে যুক্তরাজ্যে ৫০০ কোটি পাউন্ডের অবকাঠামো উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এই মহামারিতে যেসব সমস্যা সামনে এসেছে তা সমাধানে ‘এই মুহূর্তটি’ ব্যবহার করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার ওয়েস্ট মিডল্যান্ডে এক বক্তব্যে প্রধানমন্ত্রী ব্রিটেনকে আরও ভালোভাবে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। সংকট উত্তরণে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ৫০০ কোটি পাউন্ডের প্যাকেজ ঘোষণা

করোনাভাইরাসের বিস্তার এবং এরপরে আরোপিত লকডাউনের জেরে গত এপ্রিলে যুক্তরাজ্যের অর্থনৈতিক অগ্রগতি ২০.৪ শতাংশ কমে যায়। সেই সংকট কাটিয়ে উটতে অবকাঠামো উন্নয়ন প্যাকেজ ঘোষণা করে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ভাইরাসটি পরিকল্পনায় সংস্কার আনাসহ ম্যানিফেস্টোর পরিকল্পনা বাড়িয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান অর্থমন্ত্রীকে নিয়ে নতুন একটি টিম গঠন করা হয়েছে। এই টিম আগামী সপ্তাহে পুনরুদ্ধার পরিকল্পনার আরও বিস্তারিত রূপরেখা প্রকাশ করবেন।

তবে বিরোধী দল লেবার পার্টি বলছে, অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি যুক্তরাজ্যে কর্মসংস্থান ধরে রাখার ওপরে সরকারকে বিশেষ মনোযোগ দিতে হবে। প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, দেশের সকল অংশে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনার পাশাপাশি কর্মসংস্থান রক্ষায় সরকার দ্রুত কাজ করবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, পুনর্গঠন উত্সাহিত করতে পরিকল্পনা আইন আরও সুসংহত করা হবে। প্রস্তাবের অংশ হিসেবে সেপ্টেম্বর থেকে শূন্য দোকানগুলোকে আবেদন ছাড়াই পরিবর্তন আনার অনুমতি দেওয়া হবে।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের