স্বাভাবিক মৃত্যুহারে ফিরেছে যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২০, ২১:৫২আপডেট : ৩০ জুন ২০২০, ২১:৫২

গত মার্চের মাঝামাঝি সময়ের পর থেকে যুক্তরাজ্যে সাপ্তাহিক মৃত্যুহার প্রথমবারের মতো গত পাঁচ বছরের গড় মৃত্যুহারের নিচে নেমে এসেছে। ব্রিটেনের ৮০ শতাংশের বেশি স্থানীয় কর্তৃপক্ষ মৃত্যুহার স্বাভাবিক মাত্রায় নেমে এসেছে। সরকারি তথ্যে দেখা গেছে, মৃত্যুহার কমে যাওয়ার মধ্য দিয়ে করোনাভাইরাস সংশ্লিষ্ট মৃত্যুর পরিমাণও কমেছে। গত ১৯ জুন পর্যন্ত এক সপ্তাহে যে ১০ হাজার ৬৮১ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে তার মধ্যে মাত্র ৮৪৯ জনের মৃত্যুর কারণ হিসেবে করোনাভাইরাসের উল্লেখ রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। স্বাভাবিক মৃত্যুহারে ফিরেছে যুক্তরাজ্য

করোনাভাইরাসের বিস্তার শুরুর পর যুক্তরাজ্যে মৃত্যুহার অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এপ্রিলে দেশটি সংক্রমণের চূড়ায় পৌঁছায় বলে ধারণা করা হয়। সম্প্রতি দেশটিতে ভাইরাসটির প্রকোপ কমতে শুরু করেছে। আর মৃত্যুহারে তার প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।

বিবিসি’র বিশ্লেষণে দেখা গেছে যুক্তরাজ্যের প্রতি পাঁচটি স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে চারটিতে মৃত্যুহার কমেছে। এপ্রিলের মাঝামাঝিতে সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে যুক্তরাজ্যের মোট ১৮০টি স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে দশটিতে স্বাভাবিক মৃত্যুহার ছিল। ওই সময়ে ১৬০টিরও বেশি এলাকায় গত পাঁচ বছরের গড় মৃত্যুহারের চেয়ে বেশি মৃত্যুহার ছিল।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম