তেহরানের ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ১৯

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২০, ১৪:১৫আপডেট : ০১ জুলাই ২০২০, ১৪:১৭

ইরানের রাজধানী তেহরানের উত্তরে একটি ক্লিনিকে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার এ দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। বুধবার সকালে তেহরান ফায়ার ব্রিগেডের মুখপাত্র জালাল মালেকি হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেন। তেহরানের ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ১৯

জালাল মালেকি জানান, মৃতদের মধ্যে ১৫ জন নারী ও চারজন পুরুষ।

মঙ্গলবার সন্ধ্যায় পাঁচ তলা ক্লিনিকটির আন্ডারগ্রাউন্ডে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে হতাহতের ঘটনা ছাড়াও ভবনের একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তেহরান ফায়ার ব্রিগেডের মুখপাত্র বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে সিলিন্ডার বিস্ফোরণে আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে, তাৎক্ষণিকভাবে লোকজনকে সাহায্য করা সম্ভব হয়নি। তবে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পর আটকে পড়া ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হন।

তিনি জানান, ‘সিনা আতহার’ নামের ক্লিনিকটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ১৪ জনের মধ্যে সাত জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
সর্বশেষ খবর
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ