ভারতে নাম বদলে ফেললো ফেয়ার অ্যান্ড লাভলি

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০২০, ২৩:৩৩আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৮:০৯

ত্বকের রং নিয়ে নেতিবাচক ধারণা প্রচার করায় সমালোচনার মুখে পড়ে ভারতে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র নামে পরিবর্তন এনেছে হিন্দুস্তান ইউনিলিভার। বহুজাতিক কোম্পানিটির ভারতীয় শাখা জানিয়েছে তাদের অন্যতম বহুল বিক্রিত এই পণ্যটি এখন থেকে ‘গ্লো অ্যান্ড লাভলি’ নামে বিক্রি করা হবে। এছাড়া পুরুষের জন্য বিক্রি হওয়া পণ্যটি ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’র স্থলে এখন থেকে ‘গ্লো অ্যান্ড হ্যান্ডসাম’ নামে বাজারজাত করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভারতে নাম বদলে ফেললো ফেয়ার অ্যান্ড লাভলি

বিশ্ব জুড়ে চলা বর্ণবাদবিরোধী আন্দোলনের মধ্যে ইউনিলিভারের ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ ক্রিমের নামকরণ নিয়ে সমালোচনা শুরু হয়। গত কয়েক সপ্তাহের মধ্যে দু্টি আলাদা আবেদনে পণ্যটির উৎপাদন বন্ধ করতে ইউনিলিভারের প্রতি আহ্বান জানায় ১৮ হাজারের বেশি স্বাক্ষরকারী। এসব আবেদনে বলা হয়, এই পণ্যের মাধ্যমে বর্ণবাদ সুবিধা পাচ্ছে এবং কালোবিরোধী মনোভাব উসকানি পাচ্ছে।

বৃহস্পতিবার হিন্দুস্তান ইউনিলিভারের এক বিবৃতিতে বলা হয়েছে, ফেয়ার অ্যান্ড লাভলি’র নাম পরিবর্তন করে নতুন নামে বাজারে আসতে এক সপ্তাহ সময় লাগবে।

উল্লেখ্য, ১৯৭৫ সালে বাজারে আসে ফেয়ার অ্যান্ড লাভলি। গত কয়েক দশক ধরে বহু ভারতীয় নাগরিকের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে পণ্যটি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম