ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২০, ২৩:৩৫আপডেট : ০৩ জুলাই ২০২০, ২৩:৩৫

এদুয়ার্দ ফিলিপ্পের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। রদবদলের পর নতুন মন্ত্রীদের দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব মধ্য-ডানপন্থী মেয়র জিন ক্যাসটেক্স-এর হাতে তুলে দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্টের চেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন ফিলিপ্পে। তবে তার সত্ত্বেও স্থানীয় নির্বাচনে আশানুরুপ ফল আনতে ব্যর্থ হয় ক্ষমতাসীন দল। ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

প্রথা অনুযায়ী ফ্রান্সে মন্ত্রিসভা রদবদলের আগে প্রধানমন্ত্রী সবার পদত্যাগপত্র জমা দেন। পুনরায় আবার তাদের ওই পদে নিয়োগ দেওয়ারও নজির রয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সরকারে তিন বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এদুয়ার্দ ফিলিপ্পে। মে মাসে ফ্রান্সে দুই মাসের কঠোর লকডাউন শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয় প্রেসিডেন্ট যেকোনও মুহূর্তে মন্ত্রিসভায় রদবদল আনতে পারেন। নিজের ক্ষমতার বাকি মেয়াদের কার্যক্রমে গতি আনার অংশ হিসেবে তিনি এই রদবদল আনতে পারেন বলে অনেকেই ধারণা করতে থাকেন। কেউ কেউ ধারণা করেন, প্রধানমন্ত্রী হিসেবে ফিলিপ্পেকে পাল্টানোর পথেও হাঁটতে পারেন প্রেসিডেন্ট।

শুক্রবার সকালে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র নিয়ে এলিসি প্রাসাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে দেখা করেন এদুয়ার্দ ফিলিপ্পে। পরে এক বিবৃতিতে বলা হয়, ‘এদুয়ার্দ ফিলিপ্পে আজ সরকার প্রধান হিসেবে পদত্যাগপত্র জমা দিয়েছেন আর প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন। নতুন সরকার নিয়োগের আগ পর্যন্ত তিনি সরকারের অন্য সদস্যদের নিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলা অব্যাহত রাখবেন।’

পরে ৫৫ বছর বয়সী জিন ক্যাসটেক্সকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ইমানুয়েল ম্যাঁক্রো। ফ্রান্সে খুবই অল্প পরিচিত ক্যাসটেক্স এক জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সরকারি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম