করোনা পরিস্থিতিকে উপেক্ষা করে হোয়াইট হাউসে ট্রাম্পের পার্টি

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২০, ০৯:১৫ আপডেট : ০৫ জুলাই ২০২০, ১২:৩৮
image

করোনা পরিস্থিতিকে কোনোরকম পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (৪ জুলাই) উপলক্ষে হোয়াইট হাউসে পার্টির আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওয়াশিংটন সিটি মেয়র স্বাস্থ্যঝুঁকির ব্যাপারে সতর্ক করলেও শনিবার হোয়াইট হাউসের সামনে শত শত মানুষকে ভিড় করতে দেখা গেছে।

করোনা পরিস্থিতিকে উপেক্ষা করে হোয়াইট হাউসে ট্রাম্পের পার্টি

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শুক্রবার রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। পরিসংখ্যানে একদিনে ৫২ হাজার ৩শ’ মানুষ আক্রান্ত হওয়ার তথ্য উঠে আসলেও তা ট্রাম্পকে দমাতে পারেনি। বিবিসি জানিয়েছে, পার্টিতে আমন্ত্রিতদের মধ্যে রয়েছে সেইসব স্বাস্থ্যকর্মীও; যারা দীর্ঘ সময় ধরে করোনা মোকাবিলায় কাজ করছে।

‘আমরা শহরবাসীকে ছুটির দিনটিতে বাইরে বের না হওয়ার ব্যাপারে সতর্ক করছি’, বলেছিলেন ওয়াশিংটন সিটি মেয়র মুরিয়াল বাউজার। পরে সাংবাদিকদের কাছে তিনি প্রশ্ন রাখেন, ‘আপনারা নিজেদেরই জিজ্ঞেস করে দেখুন তো। এমন পরিস্থিতিতে সেখানে [হোয়াইট হাউসে] যাওয়ার কি কোনও দরকার ছিল?’

এর আগে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু করেন ট্রাম্প। ভাষণে তিনি বলেন, চীন থেকে আসা ‘ভয়াবহ প্লেগকে’ হারিয়ে ‘অসাধারণ এক জয়ের পথে’ এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে বাস্তবতা  একেবারেই ট্রাম্পের বক্তব্যের বিপরীতে অবস্থান করছে।

পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৯টিতেই করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অন্তত আলাবামা, আলাস্কা, কানসাস, নর্থ ক্যারোলিনা এবং সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে গত শুক্রবার একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে।

/বিএ/
সম্পর্কিত
ইরানের হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, নতুন হামলার ইঙ্গিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
‘হরমুজ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন রয়েছে’
সর্বশেষ খবর
বৃষ্টির সম্ভাবনা নেই ঢাকায়, তাপমাত্রা সামান্য বাড়তে পারে
বৃষ্টির সম্ভাবনা নেই ঢাকায়, তাপমাত্রা সামান্য বাড়তে পারে
আশুলিয়ায় বিস্ফোরণ: আলামত জব্দেই পুলিশের ছয় দিন শেষ, গ্রেফতার নেই
আশুলিয়ায় বিস্ফোরণ: আলামত জব্দেই পুলিশের ছয় দিন শেষ, গ্রেফতার নেই
টিভিতে আজকের খেলা (২৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ সেপ্টেম্বর, ২০২৬)
নভেম্বরে মেসিবিহীন আর্জেন্টিনা দলে চমক আসছে!
নভেম্বরে মেসিবিহীন আর্জেন্টিনা দলে চমক আসছে!
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?