ব্রিটেনে হোম কোয়ারেন্টিন লাগবে না ৭০ দেশের ভ্রমণকারীদের

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
১০ জুলাই ২০২০, ১৩:৪০আপডেট : ১০ জুলাই ২০২০, ১৩:৪৫
image

করোনা মহামারি মোকাবিলার অংশ হিসেবে বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশকারীদের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টিন পালনের বাধ্যবাধকতা জারি আছে। তবে শুক্রবার (১০ জুলাই) থেকে ৭০টিরও বেশি দেশের জন্য এ বিধান শিথিলের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। অবশ্য, বাংলাদেশ,ভারত, পাকিস্তান যুক্তরাষ্ট্র ও কানাডাসহ আরও বহু দেশ থেকে ব্রিটেনে প্রবেশের ক্ষেত্রে আগের মতো হোম কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা থাকছে।

ব্রিটেনে হোম কোয়ারেন্টিন লাগবে না ৭০ দেশের ভ্রমণকারীদের

বিশ্বে করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত দেশগুলোর একটি যুক্তরাজ্য। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে ২ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের দিক দিয়ে বিশ্বে যুক্তরাজ্যের অবস্থান ৭ম। তবে করোনায় প্রাণহানির দিক থেকে তালিকায় এর অবস্থান তৃতীয়। দেশটিতে এ পর্যন্ত ৪৪ হাজার ৬৮৭ জনের মৃত্যু হয়েছে।

করোনার সংক্রমন এড়াতে গত জুন মাসে ব্রিটেনে বিমান,নৌ,সড়ক ও রেলপথে প্রবেশকারীদের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়। হোম কোয়ারেন্টিনের বিধিমালা অমান্যকারীদের জন্য এক হাজার পাউন্ডের বেশি জরিমানার বিধানও চালু করা হয়। তবে শুক্রবার থেকে কিছু দেশের জন্য এ বিধান শিথিলের ঘোষণাকে মুলত ব্রিটেনে পর্যটন ব্যবসার সংকট কাটানোর পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম