ট্রুডোর পরিবারের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২০, ১৭:০০আপডেট : ১১ জুলাই ২০২০, ২০:৫১
image

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ তুলেছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা। তাদের অভিযোগ, সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার বিনিময়ে ট্রুডোর পরিবারকে লাখো ডলার অর্থ দিয়েছে একটি বহুজাতিক দাতব্য প্রতিষ্ঠান। এ ব্যাপারে তদন্ত শুরুর জন্য আইনপ্রয়োগকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে কনজারভেটিভ পার্টির সদস্যরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পরিবারের সদস্যদের সঙ্গে ট্রুডো

গত জুনে বহুজাতিক দাতব্য সংস্থা উই চ্যারিটির সঙ্গে কানাডার সরকারের একটি চুক্তি হয়। এর আওতায় উই চ্যারিটিকে ৯০ কোটি কানাডীয় ডলার মূল্যের একটি শিক্ষার্থী কর্মশালাবিষয়ক প্রোগ্রাম পরিচালনার কাজ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, উই চ্যারিটিকে কানাডার সরকারের অন্তত ১ কোটি ৯৫ লাখ কানাডীয় ডলার পরিশোধের কথা ছিল। তবে ৩ জুলাই বাতিল হয়ে যায় চুক্তিটি। উই চ্যারিটি কানাডার সরকার জানায়, স্বার্থগত সংঘাত নিয়ে প্রশ্ন ওঠার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) উই চ্যারিটি জানায়, বছরের পর বছর ধরে বিভিন্ন চ্যারিটি ইভেন্টে অংশ নেওয়ার জন্য ট্রুডোর স্ত্রী, মা ও ভাইকে অর্থ দেওয়া হয়েছে। ২০১৬ সাল থেকে ট্রুডোর মা মার্গারেট ট্রুডোকে একাই দেওয়া হয়েছে প্রায় আড়াই লাখ কানাডীয় ডলার। পরিবারের সদস্যদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি অর্থ পরিশোধ করা হয়েছে।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্য মাইকেল ব্যারেট শুক্রবার বলেন, ‘এ ঘটনায় পুলিশের তদন্ত করা জরুরি হয়ে পড়েছে।’ ব্যারেট আরও বলেন, তিনি এবং তার সহকর্মীরা বিশ্বাস করেন, কানাডার স্বার্থগত সংঘাত আইন লঙ্ঘনের আওতায় এ অভিযোগ তদন্তের যথেষ্ট ভিত্তি আছে।

ট্রুডোর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর স্বজনরা নিজেদের ব্যক্তিগত চুক্তির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন।’

ট্রুডোর মাইনরিটি সরকারের মিত্র দল কুইবেকোইস পার্টির নেতা ইভেস ফ্রাঁসোয়া ব্লানচেট প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তদন্ত চলাকালীন তিনি পদ থেকে সরে দাঁড়ান। ব্লানচেট বলেন, ‘প্রধানমন্ত্রীর উচিত সাময়িকভাবে উপ প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা তার সঙ্গে কাজ করতে রাজি আছি।’

অবশ্য, কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে এ ধরনের কোনও প্রস্তাব দেওয়া হয়নি।

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের