৮ বিলিয়ন ইউরো বেতন বাড়লো ফরাসি স্বাস্থ্যকর্মীদের

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০২০, ১৩:৪১আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৪:২৬
image

ফ্রান্সে স্বাস্থ্যসেবা খাতে কর্মরতদের বেতন প্রায় ৮ বিলিয়ন ইউরো বাড়ানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি পরিস্থিতিতে তাদের ভূমিকা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

৮ বিলিয়ন ইউরো বেতন বাড়লো ফরাসি স্বাস্থ্যকর্মীদের

প্রাণঘাতী করোনাভাইরাসে ফ্রান্সে প্রায় ৩০ হাজারের মতো মানুষ মারা গেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা দুই লাখের বেশি। এমন বাস্তবতায় সবথেকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মীদের বেতন বাড়ানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, যে পরিমাণ বেতন বৃদ্ধি করা হয়েছে তার মধ্যে অধিকাংশই নার্স, চিকিৎসাকর্মী এবং নন-মেডিক্যাল স্টাফদের জন্য। আর ৪৫০ মিলিয়ন ইউরো বরাদ্দ রাখা হয়েছে চিকিৎসকদের জন্য।

গত প্রায় সাত সপ্তাহ ধরে এই বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে ট্রেড ইউনিয়নের সঙ্গে দর কষাকষি চলছিল। অবশেষে সোমবার এ নিয়ে একটি চুক্তি হয়েছে। এর মধ্য দিয়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হলো।

ইউরোপের যেসব দেশ করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে তার মধ্যে অন্যতম ফ্রান্স। এদিকে নতুন এই পদক্ষেপ সম্পর্কে ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স বলেন, ‘এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফরাসি প্রধানমন্ত্রী আরও বলেন, যারা এই করোনা মহামারিতে সরাসরি লড়াই করে যাচ্ছেন তাদের জন্য এটাই প্রথম কোনো স্বীকৃতি।

/বিএ/এমএমজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের