চীনের সঙ্গে চুক্তির পর রেল প্রকল্প থেকে ভারতকে বাদ দিলো ইরান

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০২০, ১৮:২৪আপডেট : ১৪ জুলাই ২০২০, ২১:২৭

চীনের সঙ্গে সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির পর এবার চার বছর আগে স্বাক্ষরিত রেল প্রকল্পের চুক্তি থেকে ভারতকে বাদ দিয়েছে ইরান। গত সপ্তাহে লাইন স্থাপনের কাজ একতরফা উদ্বোধন করে এমন ইঙ্গিতই দিয়েছে দেশটি। তবে এখনই এ ব্যাপারে মুখ খুলতে রাজি নয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের সঙ্গে চুক্তির পর রেল প্রকল্প থেকে ভারতকে বাদ দিলো ইরান

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেছেন, ‘পরেও প্রকল্পে জুড়ে যেতে পারি আমরা।’
চাবাহার সমুদ্রবন্দর থেকে আফগানিস্তান সীমান্ত লাগোয়া ইরানি শহর জাহেদান পর্যন্ত ৬২৮ কিলোমিটার দীর্ঘপথে রেল চালানোর জন্য ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে একটি ত্রিদেশীয় চুক্তি হয়েছিল ২০১৬ সালে। উদ্দেশ্য ছিল, আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের একটি বিকল্প বাণিজ্যপথ গড়ে তোলা।
চুক্তি সত্ত্বেও গত সপ্তাহে একতরফা ওই রেল প্রকল্পের একাংশে লাইন স্থাপনের কাজ উদ্বোধন করেন ইরানের পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ ইসলামি। এতে ভারতীয় কোনও কর্মকর্তার উপস্থিতি ছিল না।
ইরানের পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, ওই রেলপথটি আরও বাড়িয়ে নিয়ে যাওয়া হবে আফগানিস্তান সীমান্তের আরও একটি শহর জারাঞ্জে। ইরান সরকারের এক পদস্থ কর্তা পরে সংবাদমাধ্যমকে জানান, তেহরানের রেল কর্তৃপক্ষ একাই ওই প্রকল্পটি সম্পাদন করবে। কাজ শেষ হবে ২০২২ সালের মধ্যে। এতে ভারতের কোনও সহায়তা নেওয়া হবে না। প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৪০ কোটি ডলার দেবে ইরানের জাতীয় উন্নয়ন তহবিল।
ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প থেকে ভারতের বাদ পড়ার সম্ভাব্য কারণ হতে পারে দুটি। চীন আর যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে সম্প্রতি ২৫ বছর মেয়াদি ৪০ হাজার কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে বেইজিং। মার্কিন নিষেধাজ্ঞার ফলে চীনের সঙ্গে এ চুক্তি করা ইরানের জন্য জরুরি হয়ে পড়েছিল।
অন্যদিকে ইরানের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার জন্য দিল্লির ওপর বছর দুয়েক ধরে চাপ প্রয়োগ করে যাচ্ছে ওয়াশিংটন। যার পরিণতিতে ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিতে হয় দিল্লিকে।
যুক্তরাষ্ট্র অবশ্য চাবাহার সমুদ্রবন্দর ও সংশ্লিষ্ট রেল প্রকল্প নির্মাণ থেকে ভারতকে সরে আসার জন্য সরাসরি কোনও চাপ দেয়নি বলে জানা গেছে। তবে ২০১৬ সালে নরেন্দ্র মোদি তেহরান সফরে গিয়ে ইরান ও আফগানিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ত্রিপাক্ষিক চুক্তি করার পরও এ প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারতের তরফে ততটা আগ্রহ দেখা যায়নি বলে জানা গেছে।
ভারতের তরফে কাজটা করার কথা ছিল ‘ইন্ডিয়ান রেলওয়েজ কনস্ট্রাকশান লিমিটেড (আইআরসিওএন)’-এর। প্রকল্পে আইআরসিওএন-এর ১৬০ কোটি ডলার খরচ করার কথা ছিল। ভারতের উদ্বেগ ছিল, কাজটা শুরু করলে যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধেও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে পারে। শেষ পর্যন্ত দৃশ্যত চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার পরিণতিতে ইরানই এ প্রকল্প থেকে ভারতে বাদ দিলো। সূত্র: আনন্দবাজার

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী