প্রাপ্তবয়স্ক নারীদের আলাদা বাড়িতে বসবাস অপরাধ নয়: সৌদি আদালত

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২০, ১২:৫১আপডেট : ১৫ জুলাই ২০২০, ১২:৫৫
image

সৌদি আরবে প্রাপ্তবয়স্ক কোনও নারী আলাদা বাড়িতে বসবাসের মাধ্যমে স্বাধীন জীবনযাপন করতে চাইলে তা অপরাধ বলে গণ্য হবে না। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) এ সংক্রান্ত এক মামলার রায়ে এমন নির্দেশনা দিয়েছেন আদালত।

প্রাপ্তবয়স্ক নারীদের আলাদা বাড়িতে বসবাস অপরাধ নয়: সৌদি আদালত

প্রতিবেদন অনুযায়ী, সেখানকার একজন নারী স্বাধীনতা ভোগ করার জন্য আলাদা বাড়িতে থাকছিলেন। এ ঘটনায় একজন সরকারি কৌঁসুলি তার পরিবারের হয়ে একটি মামলা দায়ের করলে তা খারিজ করে দেন আদালত। ওই নারীর আইনজীবী আব্দুল-রহমান আল-লাহিম এ কথা জানিয়েছেন।

সৌদি গেজেটকে লাহিম বলেন, বারবার নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়া, এবং বাবার অনুমতি ছাড়া রিয়াদে ভ্রমণ করায় ওই তরুণীর শাস্তির আবেদন জানান সরকারি কৌঁসুলি। তবে আদালত বলেন, এটা শাস্তিযোগ্য অপরাধ নয়।

আদালতের পক্ষ থেকে বলা হয়, অন্য একটি বাড়িতে স্বাধীনতা ভোগ শাস্তিযোগ্য অপরাধ নয়। মামলা খারিজ করে দিয়ে আদালত বলেন, বিবাদী একজন প্রাপ্তবয়স্ক, সুস্থ নারী। তিনি কোথায় থাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে তার।

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম