মালয়েশিয়ার সঙ্গে ৩৯০ কোটি ডলারে সমঝোতা মার্কিন প্রতিষ্ঠানের

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০২০, ২২:২৭আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:২৭

মালয়েশিয়ায় শত শত কোটি ডলারের একটি আর্থিক দুর্নীতির ঘটনায় ভূমিকার জন্য ৩৯০ কোটি ডলারে দেশটির সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স। এই সমঝোতার মাধ্যমে মালয়েশিয়ায় বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ থেকে নিষ্কৃতি পাবে মার্কিন প্রতিষ্ঠানটি। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ (ওয়ানএমবিডি) নামে পরিচিত এক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সমঝোতাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আখ্যা দিয়ে এই অভিজ্ঞতা থেকে নিজেদের উন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মালয়েশিয়ার সঙ্গে ৩৯০ কোটি ডলারে সমঝোতা মার্কিন প্রতিষ্ঠানের

২০০৯ সালে মালয়েশিয়ায় নতুন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ওয়ান মালয়েশিয়া ডেপেলপমেন্ট বেরহাদ বা ওয়ান এমডিবি তহবিলটি গঠন করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ছিলেন এর প্রতিষ্ঠাতা। ২০১৫ সালে ব্যাংক ও শেয়ারহোল্ডারদের পাওনা পরিশোধে ব্যর্থতার এই তহবিলের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে। মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের অভিযোগ করে এই তহবিল থেকে প্রায় সাড়ে চারশো কোটি মার্কিন ডলার অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে এবং ব্যক্তিগত হিসাবে হস্তান্তর করা হয়েছে। এসব অর্থ বিলাসবহুল বাড়ি, বিমান, দামী চিত্রকর্ম কেনাসহ নানা বিলাসী কর্মকাণ্ডে ব্যয় হয়েছে। এই দুর্নীতির ঘটনায় দায়ের করা একটি মামলায় আগামী মঙ্গলবার নাজিবের বিরুদ্ধে দণ্ড ঘোষণার কথা রয়েছে।

শুক্রবার ওই দুর্নীতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে মালয়েশিয়া সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছায় গোল্ডম্যান স্যাক্স। এর আওতায় ইতোমধ্যে মালয়েশিয়ার সরকারকে ২৫০ কোটি ডলার পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া আরও অন্তত ১৪০ কোটি ডলার পরিশোধের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার নতুন অর্থমন্ত্রী টেংকু দাতো শ্রী জাফরুল আজিজ বলেছেন, ‘এই সমঝোতা প্রমাণ করে এসব সম্পদ যথার্থভাবেই মালয়েশিয়ার জনগণের।’ তিনি বলেন, এই সমঝোতার অর্থ হলো দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল আইনি লড়াই ছাড়াই সরকার এখন চুরি হয়ে যাওয়া সাড়ে চারশ’ কোটি ডলারের বেশি অর্থ উদ্ধার করতে পারবে।

/জেজে/
সম্পর্কিত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সর্বশেষ খবর
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি