দিল্লিতে সহকর্মীকে হত্যার পর সিআরপিএফ কর্মকর্তার আত্মহত্যা

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০২০, ১৪:২৬ আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৬:১৮
image

ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর এক ইন্সপেক্টরকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন তারই সহকর্মী সাব-ইন্সপেক্টর। শুক্রবার (২৪ জুলাই) রাতে দিল্লির লোধি এস্টেট এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতীকী ছবি

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, ৬১ নম্বর লোধি এস্টেটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে বরাদ্দকৃত একটি বাংলোর কাছে শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যায় লোধি এস্টেট থানার পুলিশ। সেখানে দু’জনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দুইটি দেহ পাশাপাশি পড়ে আছে এবং দুইজনের শরীরেই গুলির আঘাতের চিহ্ন। গুলি দুটি চালানো হয়েছে একটি সার্ভিস রিভলভার থেকেই।  দুই জওয়ানের দেহকেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আত্মঘাতী জওয়ান করনিল সিং আধা সামরিক বাহিনীর ১২২ নম্বর ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর  ছিলেন। তার বাড়ি জম্মু কাশ্মিরের উধমপুরে। আর খুন হওয়া ইন্সপেক্টর দশরথ সিং এর বাড়ি হরিয়ানার রোহটাকে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুজনের মধ্যে কিছুদিন ধরেই সমস্যা চলছিল। শুক্রবার রাতে দুজনের মধ্যে তর্কাতর্কি চলছিল। এমন পরিস্থিতিতে জ্যেষ্ঠ ওই কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালান ওই এসআই। এরপরই নিজেও আত্মঘাতী হন। 

/এফইউ/এমএমজে/
সম্পর্কিত
মমতার নন্দীগ্রামের পায়ের চোট ‘ভুয়া’, ‘প্রমাণ আছে’: শুভেন্দু
ভারতের যে সৈকতে গাড়ি নিয়ে ঢোকা যায়
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
সর্বশেষ খবর
পাকা কলার উপকার পেতে কোন সময় খাবেন? জানুন বিশেষজ্ঞের পরামর্শ
পাকা কলার উপকার পেতে কোন সময় খাবেন? জানুন বিশেষজ্ঞের পরামর্শ
গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, ভেতরে আটকা পড়ে ৭০ জন অসুস্থ
গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, ভেতরে আটকা পড়ে ৭০ জন অসুস্থ
নাইজেরিয়ানদের নৈপুণ্যে ৫ গোলে জিতলো আবাহনী
নাইজেরিয়ানদের নৈপুণ্যে ৫ গোলে জিতলো আবাহনী
সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭: এইচআরএসএস
সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭: এইচআরএসএস
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা