নাইজেরিয়ানদের নৈপুণ্যে ৫ গোলে জিতলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৬, ১৮:৩৪ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৮:৩৪

বিরতির পর শুরু হওয়া বাংলাদেশ ফুটবল লিগে মাঠে নেমেই দারুণ জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। চাঁদপুর স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডার্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের দল। আবাহনীর জয়ে বড় অবদান রেখেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড অ্যান্থনি ওকাচি ও ২০১৪ বিশ্বকাপে খেলা মাইকেল বাবাতুন্দে।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আবাহনী। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। নাইজেরিয়ান উইঙ্গার বাবাতুন্দের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের সামনে বল বাড়ান পাকিস্তানি মিডফিল্ডার মঈন। সেখান থেকে দারুণ প্লেসিং শটে বল জালে পাঠান ওকাচি।

দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণও করে আবাহনী। এবার গোলের নায়ক মঈন নিজেই। ডান প্রান্ত থেকে সতীর্থ ইফতিয়ার হোসেনের নিখুঁত ফ্রি-কিকে লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে বল জালে জড়ান পাকিস্তানি এই মিডফিল্ডার।

শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়েও দ্রুত ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ঢাকা ওয়ান্ডার্স। ১৪ মিনিটে নেপালি মিডফিল্ডার যুবরাজ ধাকাল ও অস্ট্রেলিয়ান জন বেইলির সমন্বয়ে গড়া আক্রমণে আবাহনীর বক্সে চাপ তৈরি করে তারা। বেইলির ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন আবাহনীর ডিফেন্ডার সিরাজুল ইসলাম সাকিব। বক্সের সামনে বল পেয়ে যান জাহিদ। ডান পায়ের দৃষ্টিনন্দন ভলিতে টপ কর্নার দিয়ে বল জালে জড়ান তিনি। গোলরক্ষক প্রীতম ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ব্যবধান কমে হয় ২-১।

৩৩ মিনিটে অবশ্য নিজেদের ভুলেই আবার পিছিয়ে পড়ে ওয়ান্ডার্স। ডান দিক দিয়ে বক্সে ঢোকার সময় বাবাতুন্দেকে ফাউল করেন ডিফেন্ডার তানভীরুল ইসলাম। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নিজের প্রথম গোলটি করেন ২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়ার হয়ে খেলা বাবাতুন্দে। গোলরক্ষক মহিউদ্দিন বাঁ দিকে ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও গতির কাছে পরাস্ত হন। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে আবাহনী। দুর্ভাগ্য ৫৮ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেননি বদলি মিডফিল্ডার শাহেদ। এরপর আইদিল ওসমান দিয়ারার দূরপাল্লার হেডও লক্ষ্যভ্রষ্ট হয়।

৭১ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন আবাহনীর আল আমীন। তবে ৭৬ মিনিটে আর ভুল করেননি ওকাচি। সতীর্থ আফোলাবির উঁচু করে বাড়ানো বল দারুণ দক্ষতায় বুকে নামিয়ে নেন তিনি। এরপর আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে নিজের দ্বিতীয় গোলটি করেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। আবাহনীর লিড বেড়ে হয় ৪-১।

ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে শেষ গোলটি করেন আল আমীন। বক্সের সামনে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৫-১ করেন তিনি। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী।

এদিকে গোপালগঞ্জ স্টেডিয়ামে লিগের দিনের অপর ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে।

অন্যদিকে ওকাফোরের হ্যাটট্রিকের পরও জয় পায়নি সিটি ক্লাব। ফর্টিস এফসির সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে তারা।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আবাহনীর সেই অপরাজিত চ্যাম্পিয়ন দলের সদস্য মহেন্দ্র পালা আর নেই
‘খেলাধুলাই ছিল হারুন ভাইয়ের জীবন’
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
সর্বশেষ খবর
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও করে আবার ফিরতে চাইছে: রিজভী
ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও করে আবার ফিরতে চাইছে: রিজভী
পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগের পর আটক ৩
পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগের পর আটক ৩
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির