ফিলিস্তিনের পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০২০, ২১:৪১আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৪৪

ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি মসজিদে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় বলপূর্বক অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা এ ঘটনা ঘটিয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ

শুধু অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। মসজিদের দেয়ালেও ইহুদিবাদী নানা স্লোগান লিখে দেয় তারা। এসব লেখায় ওই এলাকার মালিকানা ইসরায়েলের বলে দাবি করা হয়েছে। লেখা হয়েছে ‘এই ভূখণ্ড ইসরায়েলিদের’।

ফিলিস্তিনি জরুরি বিভাগের একজন কর্মকর্তা জানান, জানালা দিয়ে বিস্ফোরক তরল ছিটিয়ে ভেতরে অগ্নিসংযোগ করা হয়। ভোরবেলায় সেখানে এমন তাণ্ডব চালানো হয়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। ফলে মসজিদের মূল নামাজ আদায়ের জায়গাটি অক্ষত রয়েছে। তবে পুড়ে গেছে বাথরুম অংশ।

মসজিদে অগ্নিসংযোগের জন্য ইহুদিবাদী অবৈধ বসতি স্থাপনকারীদের দায়ী করেছেন ফিলিস্তিনের প্রধান আলোচক ও ধর্মমন্ত্রী সায়েব এরেকাত। এ ঘটনাকে বর্ণবাদী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

টুইটারে দেওয়া এক পোস্টে এ ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলের মন্ত্রী আমির পেরেৎজ। এ ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করারও আশ্বাস দিয়েছেন তিনি। সূত্র: মিডল ইস্ট মনিটর।

 

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম