মাটি খুঁড়তেই মিললো মহামূল্যবান স্বর্ণ

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০২০, ১২:৩০আপডেট : ২১ আগস্ট ২০২০, ২০:২২
image

দক্ষিণ অস্ট্রেলিয়ার দুই ব্যক্তি মাটি খুঁড়ে স্বর্ণের দুটি টুকরা পেয়েছেন, ওজন ও আকারের দিক দিয়ে যা বিরল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সাড়ে তিন কিলোগ্রাম ওজনের ওই দুই স্বর্ণের টুকরার বাজারমূল্য তিন লাখ ৫০ হাজার মার্কিন ডলারের বেশি।

মাটি খুঁড়তেই মিললো মহামূল্যবান স্বর্ণ

ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে স্বর্ণের খনির শহর হিসেবে পরিচিত টারনাগুলার কাছে এক এলাকায় টুকরো দুটি পান ব্রেন্ট শ্যানন এবং ইটান ওয়েস্ট নামে দুই ব্যক্তি। তারা এখন স্থানীয় সংবাদমাধ্যমে আলোচিত। টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে তাদের সাক্ষাৎকার।

মাটি খুঁড়ে এবং মেটাল ডিটেক্টরের সহায়তায় এ দুই টুকরো স্বর্ণের সন্ধান পান তারা। ইটান ওয়েস্ট মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেন, অবশ্যই খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা এটি। একদিনে এমন দুটি বড় টুকরো পাওয়া বিস্ময়কর।

ডিসকভারি চ্যানেলেও প্রচারিত হয় এই ঘটনা। এতে বলা হয়, দুটি টুকরোর সম্মিলিত ওজন হচ্ছে সাড়ে ৩ কেজি। ওয়েস্টের বাবার সহায়তায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ওই দুজন টুকরো দুটির সন্ধান পান।

এর আগে দেশটিতে ২০১৯ সালে ১.৪ কেজি ওজনের একটি স্বর্ণের টুকরো পাওয়া গিয়েছিল। যার মূল্য ছিল ৬৯ হাজার মার্কিন ডলার। সেটিও খুঁজে পাওয়া যায় মেটাল ডিটেক্টরের সহায়তায়।

১৮৫০ দশকে অস্ট্রেলিয়ায় স্বর্ণ অনুসন্ধান শুরু হয়। এরপর দেশটিতে একের পর এক স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়। দেশটির গুরুত্বপূর্ণ শিল্প হয়ে ওঠে স্বর্ণ।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
নেপালে নিখোঁজ প্রেমিক, অ্যাপলের কাছে লোকেশন ডেটা চেয়েও পেলেন না তরুণী
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসাররা
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
শুল্ক কমানোর পরামর্শ বিশ্বব্যাংকের, অর্থনীতিবিদরা বলছেন ‘তাড়াহুড়ো নয়’ 
শুল্ক কমানোর পরামর্শ বিশ্বব্যাংকের, অর্থনীতিবিদরা বলছেন ‘তাড়াহুড়ো নয়’ 
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক