যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় প্লাজমা ব্যবহারের অনুমোদন

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২০, ০৯:১২আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০৯:১৭
image

যুক্তরাষ্ট্রে গুরুতর করোনা আক্রান্তদের জন্য প্লাজমা চিকিৎসার অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার ‘জরুরি ব্যবহারের জন্য’ এই চিকিৎসার অনুমোদন দিয়েছে সেখানকার খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। তারা বলছে, প্লাজমার সম্ভাব্য ঝুঁকির চেয়ে এর সম্ভাব্য উপকারিতা বেশি।

যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় প্লাজমা ব্যবহারের অনুমোদন

প্লাজমা চিকিৎসা এমন এক পদ্ধতি, যেখানে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির দেহে অ্যান্টিবডি তৈরি হওয়ার পর তার দেহ থেকে প্লাজমা নিয়ে আক্রান্ত ব্যক্তিকে দেওয়া হয়। এতে করে আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। সিএনএন জানিয়েছে, ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে ৭০ হাজারের বেশি মানুষ প্লাজমা গ্রহণ করে সুস্থ হয়ে উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ ধরনের চিকিৎসার মাধ্যমে মৃতের হার ৩৫ শতাংশ কমে যাবে। মাত্র একদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রাজনৈতিক কারণে ভ্যাকসিন উন্নয়নের কাজ ব্যাহত করছে এফডিএ।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, দীর্ঘ সময় ধরে আমি এটাই খুঁজছিলাম। এই ঐতিহাসিক ঘোষণা দিতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। তিনি দাবি করেন, চীনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধে অনেকের জীবন বাঁচানো সম্ভব হবে।

প্লাজমা চিকিৎসাকে একটি শক্তিশালী থেরাপি হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এমন লোকজনকে তিনি প্লাজমা দেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

গত কয়েক মাসের সংগ্রহীত তথ্যের ভিত্তিতে দেখা গেছে প্লাজমা থেরাপি অনেকাংশেই নিরাপদ। ফলে অনেক দেশই ইতোমধ্যেই করোনার চিকিৎসায় প্লাজমা ব্যবহার শুরু করেছে। 

/বিএ/
সম্পর্কিত
ইরান-যুক্তরাষ্ট্রের সংলাপ ফেরাতে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী
মরুভূমির বুকে মৃত্যুফাঁদ, তবু কেন পর্যটকদের টানে ডেথ ভ্যালি?
বড় চাকরি ছেড়ে কৃষিতে নামা লোকটির এখন বছরে আয় ৮০০ কোটি টাকা
সর্বশেষ খবর
রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
টিভিতে আজকের খেলা (২৮ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ আগস্ট, ২০২৬)
রংপুরে ৪ খুন, তদন্ত নিয়ে অসন্তোষ গোলাম পরওয়ারের
রংপুরে ৪ খুন, তদন্ত নিয়ে অসন্তোষ গোলাম পরওয়ারের
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন