তথ্য পাচারের অভিযোগে তদন্তের মুখে সাবেক ব্রিটিশ কূটনীতিক

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৪ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৪

ছদ্মবেশি চীনা গোয়েন্দাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন যুক্তরাজ্যের সাবেক এক কূটনীতিক। ফ্রাসের ক্যামেরুন নামের সাবেক এই কূটনীতিক ইইউ-এশিয়া সেন্টার নামে একটি থিংকট্যাংক পরিচালনা করে থাকেন। ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র দফতরে কাজ করা সাবেক এই কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ, ব্রাসেলস ভিত্তিক সাংবাদিক পরিচয়ে তার কাছে আসা চীনা গোয়েন্দাদের কাছে ইইউ সম্পর্কে স্পর্শকাতর তথ্য বিক্রি করেছেন তিনি। তবে এই অভিযোগকে হাস্যকর আখ্যা দিয়েছেন সাবেক এই কূটনীতিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাজ্যের সাবেক কূটনীতিক ফ্রাসের ক্যামেরুন

যুক্তরাজ্যের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ব্রিটিশ ও বেলজিয়ামের গোয়েন্দারা দীর্ঘদিন ধরে যৌথভাবে তথ্য পাচারের অভিযোগ তদন্ত করে আসছিলেন। তবে কয়েক মাস আগে সেই তদন্তের অগ্রগতি হয়েছে। আর তাতেই ফ্রাসের ক্যামেরুন নামের সাবেক এই কূটনীতিকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ওই কর্মকর্তা বলেন, ইউরোপীয় সহযোগীদের সঙ্গে কতটা নিবিড়ভাবে ব্রিটিশ গোয়েন্দারা কাজ করে থাকেন তার উদাহরণ এই তদন্ত।

ফ্রাসের ক্যামেরুনের বিরুদ্ধে অভিযোগ হাজার হাজার ইউরোর বিনিময়ে ছদ্মবেশি চীনা গোয়েন্দাদের কাছে তথ্য পাচার করেছেন তিনি। তবে ক্যামেরুনের দাবি ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র দফতরে কাজ করলেও গোপনীয় কোনও তথ্য পাওয়ার সুযোগ ছিলো না তার। অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেছেন, ইইউ-এশিয়া সেন্টারের দায়িত্ব পালন করতে গিয়ে চীনের অনেকের সঙ্গেই যোগাযোগ রাখতে হয় তাকে। এর মধ্যে কারো দ্বৈত ভূমিকা থাকতেও পারে তবে সে বিষয়ে কিছুই জানেন না তিনি।

বেলজিয়ামের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ফ্রাসের ক্যামেরুনের সন্দেহজনক ভূমিকা দেশটির রাজধানী ভিত্তিক ইউরোপীয়ান প্রতিষ্ঠানগুলোর ওপর পরিষ্কার হুমকি তৈরি করেছে। সাবেক ওই ব্রিটিশ কূটনীতিকের বিরুদ্ধে বেলজিয়ামের কেন্দ্রীয় প্রসিকিউটরা তদন্ত চালাচ্ছে বলেও জানা গেছে।

/জেজে/
সম্পর্কিত
জার্মানিতে মাঠে বেঞ্চে একা বসে কাঁদায় নারীকে জরিমানা
স্পেনের নির্বাচনের শেষ বিতর্কে মুখোমুখি নেতারা, আলোচনায় আবাসন খাত
চীনে আবিষ্কৃত হলো সর্ববৃহৎ স্বর্ণের খনি
সর্বশেষ খবর
নারীর ক্ষমতায়নের বার্তা নিয়ে ‘ডব্লিউওডব্লিউ উইমেন ওনিং ওয়েলনেস’-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
নারীর ক্ষমতায়নের বার্তা নিয়ে ‘ডব্লিউওডব্লিউ উইমেন ওনিং ওয়েলনেস’-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
‘লাভ অ্যাকচুয়ালি’র নগ্ন দৃশ্যে ‘প্রথমবার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল’: জোয়ানা
‘লাভ অ্যাকচুয়ালি’র নগ্ন দৃশ্যে ‘প্রথমবার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল’: জোয়ানা
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে মাত্র ৮ জন ক্রিকেটার, কেন
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে মাত্র ৮ জন ক্রিকেটার, কেন
জার্মানিতে মাঠে বেঞ্চে একা বসে কাঁদায় নারীকে জরিমানা
জার্মানিতে মাঠে বেঞ্চে একা বসে কাঁদায় নারীকে জরিমানা
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন