ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত কাতারের

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৩

ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে কাতার। রবিবার কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দোহার এমন অবস্থান তুলে ধরা হয়। ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত কাতারের

বিবৃতিতে বলা হয়, কাতারের অবস্থান ফিলিস্তিনিদের পক্ষে। আর ইসরায়েলের সঙ্গে দীর্ঘকালীন দ্বন্দ্বের মূল কারণগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান করা উচিত।

বিবৃতিতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ দেওয়া হয়।

এর আগে এ মাসের গোড়ার দিকে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার। ওই বৈঠকেও কাতারি আমির সাফ জানিয়ে দেন, তার দেশ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চায়, যেখানে ফিলিস্তিনের রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি জানান, তার দেশ ২০০২ সালে নেওয়া আরব শান্তি উদ্যোগের প্রতি এখনও প্রতিশ্রুতিবদ্ধ।

ওই উদ্যোগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর দখল করা পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমের সব এলাকা থেকে ইসরায়েলি দখলদারিত্বের অপসারণ এবং সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছিল।

এমন সময়ে কাতারের পক্ষ থেকে দফায় দফায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে সৌদি প্রভাব বলয়ের দেশগুলো ক্রমেই ইসরায়েলের দিকে ঝুঁকে পড়ছে। ইতোমধ্যে রিয়াদের মিত্র সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবও ইসরায়েলকে স্বীকৃতি দেবে।

ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে আগ্রহী। সাত থেকে ৯টি দেশ ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে। এরমধ্যে সৌদি আরবও রয়েছে। এ বিষয়ে দেশটির বাদশাহর সঙ্গে কথা হয়েছে। যথাযথ সময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম