চীনা বিমান প্রতিহতকারী পাইলটদের বীর আখ্যা দিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:২০

সামরিক চাপ বাড়তে থাকার মধ্যে চীনা বিমান প্রতিহত করে দেওয়া পাইলটদের ভূয়সী প্রশংসা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাইওয়ান প্রণালির গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিত পেঙ্গু পরিদর্শনে গিয়ে বলেছেন, চীনা বিমান প্রতিহত করায় পাইলট ও প্রকৌশলীদের বীরোচিত ভূমিকার বিষয়ে সচেতন রয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন

চীন-তাইওয়ান বিরোধ গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বেইজিংয়ের দাবিকৃত অঞ্চলটিতে ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তার সফর ঘিরে গত সপ্তাহে দুই অঞ্চলকে পৃথককারী তাইওয়ান প্রণালিতে মহড়া দেয় চীনের যুদ্ধবিমান। পাল্টা পদক্ষেপ হিসেবে তাইওয়ানের বিমান বাহিনীও মহড়া চালায়।

এমন প্রেক্ষাপটে মঙ্গলবার নিজেদের বিমান ঘাঁটি পরিদর্শনে যান তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন। সেখানে পাইলট ও প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ওপর আমার বিপুল আত্মবিশ্বাস রয়েছে। গণপ্রজাতন্ত্রী চীনের (তাইওয়ানের আনুষ্ঠানিক নাম) সৈনিক হিসেবে কীভাবে আমরা আমাদের নিজস্ব আকাশসীমায় শত্রুদের ঘুর ঘুর করতে দেবো?’ তিনি বলেন, দ্বীপের চারপাশে ঘুরে বেড়ানে কমিউনিস্ট বিমানের উসকানিমূলক আচরণ এবং গত কয়েক দিনে আঞ্চলিক শান্তি ক্ষতিগ্রস্ত করার বিষয়ে আমি জানি। এমন অবস্থায় পেঙ্গুর আকাশসীমার সম্মুখ সারিতে আপনাদের দায়িত্ব নিশ্চয় অনেক বেশি কঠিন।’

পেঙ্গু বিমান ঘাঁটিতে বর্তমানে এফ-সিকে-১ চিং-কুয়ো প্রতিরক্ষা বিমান রয়েছে। ১৯৯৭ সালে তাইওয়ানের বাহিনীতে প্রথম যুক্ত হওয়া এই বিমানগুলো চীনের বিমান শনাক্তের মাত্র পাঁচ মিনিটের মাথায় জবাব দিতে সক্ষম। ঘাঁটিটির সিনিয়র কর্মকর্তা ওয়াং চিয়া-চু বলেন, ‘আমরা বাস্তব সময়ের মধ্যে আমাদের আকাশসীমার সুরক্ষা দিতে সক্ষম।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম