সৌদি আমন্ত্রণ প্রত্যাখ্যান লন্ডনের মেয়রের

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০২০, ০৬:০৯আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০৬:১১

সৌদি আরবে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সম্মেলন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে এ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজে অংশগ্রহণ না করার পাশাপাশি সেখানে কোনও প্রতিনিধি পাঠাতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। সৌদি আমন্ত্রণ প্রত্যাখ্যান লন্ডনের মেয়রের

৩০ সেপ্টেম্বর শুরু হওয়া ‘আরবান ২০ সামিট‌’ শীর্ষক এ সম্মেলনের শেষ দিন ছিল ২ অক্টোবর। সিদ্ধান্ত অনুযায়ী পুরো সম্মেলন বয়কট করেন লন্ডনের মেয়র। সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে এর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলসের মেয়রও এতে অংশগ্রহণ থেকে বিরত ছিলেন।

নিজে অংশ না নিলেও সম্মেলনে অন্তত একটি প্রতিনিধি দল পাঠাবেন লন্ডনের মেয়র; এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। মূলত মানবাধিকার সংস্থাগুলোর চাপেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ নতুন নয়। ২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়নের ২৯টি দেশ মানবাধিকার লঙ্ঘনের জন্য সৌদি আরবের কঠোর সমালোচনা করে। প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে তারা। দৃশ্যত এমবিএস নামে পরিচিত যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই তাকে হত্যা করা হয়েছিল বলে প্রতীয়মান হয়।

ইউরোপীয় ইউনিয়নের ২৯টি দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘নির্যাতন, উদ্দেশ্যমূলক আটক, গুম ও বিচারবিহীন আটকাদেশের যেসব ঘটনা সৌদি আরবে ঘটছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ পশ্চিমাদের ওই উদ্বেগে অবশ্য সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতির দৃশ্যমান কোনও উন্নতি হয়নি। এসব বিষয় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও সোচ্চার। মূলত তাদের চাপের মুখেই এ সম্মেলন বয়কট করেন সাদিক খান। সাফ জানিয়ে দেন, প্রতিনিধি হিসেবে এমনকি কোনও কর্মকর্তাকেও সৌদিতে পাঠাবেন না তিনি। কেননা, তিনি চান না মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার নিয়ে যেন কোনও প্রশ্ন তৈরি না হয়। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এমপি/
সম্পর্কিত
হ্যারি-মেগানের নতুন পরিচয় কী, জানালেন রাজা চার্লস
বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন, কঠোর জবাবের আহ্বান ইসরায়েলের
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
সর্বশেষ খবর
মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মোট আয়ের ওপর লভ্যাংশ, কোটি টাকার অনিয়মের অভিযোগ
মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মোট আয়ের ওপর লভ্যাংশ, কোটি টাকার অনিয়মের অভিযোগ
মহিলা ও শিশু বিষয়কমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহিলা ও শিশু বিষয়কমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শেখ হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না: সারজিস আলম
শেখ হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না: সারজিস আলম
হ্যারি-মেগানের নতুন পরিচয় কী, জানালেন রাজা চার্লস
হ্যারি-মেগানের নতুন পরিচয় কী, জানালেন রাজা চার্লস
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ